News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : আরও একজনের মৃত্যু, দুই দেহরক্ষীসহ সস্ত্রীক বিধায়ক সংক্রমিত, নতুন আক্রান্ত ১২৬ জন
Image

করোনা : আরও একজনের মৃত্যু, দুই দেহরক্ষীসহ সস্ত্রীক বিধায়ক সংক্রমিত, নতুন আক্রান্ত ১২৬ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ রাজ্যে করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে রাজ্যে৷ একদিকে সরকার লকডাউন নিয়ে চিন্তাভাবনা করছে৷ অন্যদিকে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ বুধবার আরও ১২৬ জন আক্রান্ত হয়েছেন৷ সেইসাথে এক মহিলার মৃত্যু হয়েছে৷ তাছাড়া সংক্রমিতের তালিকায় এসেছে বিজেপি বিধায়ক ও তাঁর স্ত্রী৷ তাছাড়া বিধায়কের দুই দেহরক্ষীও করোনা সংক্রমিত হয়েছেন৷ তাতে লকডাউনের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷


এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছেন রাজ্যে নতুন করে ১২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ৩০৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১২৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্ত ১২৬ জনের মধ্যে এন্টিজেন টেস্টে ১২০ জন, উপসর্গে ২ জন এবং সংস্পর্শে ৪ জন আক্রান্ত৷ ১২৬ জনের মধ্যে পশ্চিম জেলায় ২৯ জন, উত্তর জেলায় ১৭ জন, গোমতী জেলায় ২৭ জন, ধলাই জেলায় ১৮ জন, দক্ষিণ জেলায় ৩ জন, সিপাহীজলা জেলায় ২৪ জন এবং খোয়াই জেলয় ৮ জন আক্রান্ত৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দুর্ভাগ্যক্রমে একজন করোনা রোগী মারা গেছেন৷ তিনি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে এদিন ১০৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছেন৷

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ত্রিপুরায় আরও একজনের মৃত্যু হয়েছে৷ বুধবার আগরতলার জিবি কোভিড হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ৭২ বছর বয়সি মহিলা গত ১৮ জুলাই খোয়াই জেলার তেলিয়ামুড়া থেকে অসুস্থ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন৷ ভরতির আগে তাঁর অ্যান্টিজেন টেস্ট করা হয়৷ তাতে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল৷ সঙ্গে সঙ্গে তাঁকে কোভিড সেন্টার ভরতি করা হয়৷ আজ বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে৷ স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, ওই মহিলা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন৷ এছাড়া তাঁর মধুমেহ রোগও ছিল৷


প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা-য় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে৷ টানা দুদিনে দুজনের মৃত্যু হয়েছে৷
বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ সাথে তাঁর স্ত্রী এবং দুইন দেহরক্ষীর দেহেও করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাতে ত্রিপুরায় এখন হাই প্রোফাইল ব্যাক্তিদেরকেও করোনা নিশানা করতে শুরু করেছে৷ কারণ, এই প্রথম কোনও বিধায়ক ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়েছেন৷ এদিকে, ত্রিপুরায় নতুন করে ২৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে, ত্রিপুরায় বর্তমানে ৩,৩৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১,৯২৬ জন সুস্থ হয়েছেন৷ সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৯৭ জন৷
বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া জানিয়েছেন, আজ (বুধবার) তিনি গোমতি জেলায় আঠারভোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-১৯ পরীক্ষা করেছিলেন৷ অ্যান্টিজেন কিটের সহায়তায় তাঁর পরীক্ষা করা হয়েছে৷ তাতে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ সাথে তিনি যোগ করেন, তাঁর স্ত্রী ও দুই দেহরক্ষীর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷
তিনি বলেন, উদয়পুর পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে তাঁদেরকে ভরতি করা হয়েছে৷ তাঁর উপসর্গ হিসেবে সর্দি ছিল৷ বিজেপি বিধায়কের করোনা আক্রান্তের ঘটনায় প্রচুর মানুষের অ্যান্টিজেন টেস্টের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তিনি কীভাবে সংক্রমিত হলেন, সে-বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ তবে গত কয়েকদিনে তাঁর জনসংযোগ কর্মসূচিতে যাঁরা ছিলেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে৷

এদিকে, বিজেপির প্রদেশ সহ-সভাপতি তথা বিধায়ক রামপদ জমাতিয়া করোনায় আক্রান্ত হয়েছেন৷ ফলে দলের সদর কার্যালয়কে আজ স্যানিটাইজ করা হয়েছে৷ তিনি সম্প্রতি মুখ্য কার্যালয়ে এসেছিলেন৷ তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়৷ তাঁর দাবি, নিয়ম মেনে দলীয় কার্যালয়ে আসা-যাওয়া করেছি আমরা৷ তবুও সুরক্ষার প্রশ্ণে এবং করোনা মোকাবিলায় আজ (বুধবার) স্যানিটাইজ করার ব্যবস্থা হয়েছে৷


এদিন তিনি বলেন, করোনা-র প্রকোপ শুরু হওয়ার পর থেকে দলীয় কার্যালয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ শুধু জরুরি ভিত্তিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাও শারীরিক দূরত্ব বজায় রেখে৷ তাঁর কথায়, আজ বিধায়ক তথা বিজেপি প্রদেশ সহ-সভাপতি রামপদ জমাতিয়া করোনা আক্রান্ত হয়েছেন৷ তাই, দলীয় কার্যালয় স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷
এ-বিষয়ে দলের প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, এমনিতে আমরা সকলেই করোনা মোকাবিলায় সমস্ত সরকারি নিয়ম মেনে চলছি৷ তবুও অনেকের আসা-যাওয়া রয়েছে দলীয় কার্যালয়ে৷ তাই স্যানিটাইজ করার প্রয়োজনীয়তা বোধ করেছি৷ তাঁর কথায়, দলীয় বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন ঠিকই৷ তবে তিনি স্বাভাবিক আছেন৷ শীঘ্রই তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন পাপিয়া৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top