নয়াদিল্লি, ২২ জুলাই (হি. স.): দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের সাত জন বিচারপতির কমিটি আগামী চার সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত নেবে যে কবে থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত মামলার শুনানি হবে। বুধবার প্রধান বিচারপতি এস এ বোবদে একটি মামলার শুনানি চলাকালে এই কথা জানিয়েছেন।করোনা পরিস্থিতিতে বর্তমানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই শুনানি প্রক্রিয়া চলছে দেশের এই শীর্ষ আদালতে।করোনার জেরে গত ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছিল।সেই সময় থেকে এখনো পর্যন্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এরমধ্যে অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশনের তরফ থেকে নিয়মিত শুনানির দাবিতে প্রধান বিচারপতির কাছে চিঠিও দেওয়া হয়েছিল।

কবে থেকে নিয়মিত শুনানি, ঠিক করবে সাতজন বিচারপতির কমিটি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















