News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ১৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত, সুস্থ দুই, ১২ জনের পৃথক স্থানে চিকিৎসার দাবী জানাল এসোসিয়েশন
Image

রাজ্যে ১৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত, সুস্থ দুই, ১২ জনের পৃথক স্থানে চিকিৎসার দাবী জানাল এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ১৪ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে বর্তমানে ১২ জন ভগৎ সিং যুব আবাসে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের চিকিৎসায় পৃথক ব্যবস্থার জন্য জিবি হাসপাতালের সুপারের কাছে আজ ডেপুটেশন দিয়েছে সারা ত্রিপুরা সরকারি চিকিৎসক অ্যাসোসিয়েশন (এটিজিডিএ)৷ সংগঠনের সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী বলেন, ভগৎ সিং যুব আবাসে অন্য করোনা আক্রান্তের সাথে একত্রে চিকিৎসকদের চিকিৎসা চলছে৷ তাঁদের পৃথক স্থানে চিকিৎসার ব্যবস্থার আবেদন জানিয়েছি৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা-র প্রকোপ লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে৷ সারা রাজ্যেই করোনা ছড়িয়ে পড়েছে৷ স্বাস্থ্য কর্মী, নিরাপত্তা কর্মী, আইনজীবী, শিক্ষক সকলেই করোনা-য় আক্রান্ত হচ্ছেন৷ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন স্বাস্থ্য কর্মী এবং সুরক্ষা কর্মীরা৷ করোনা-র সাথে যুদ্ধে এখন পর্যন্ত ত্রিপুরায় ১৪ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে দুই জন সুস্থ হয়েছেন৷

আজ এটিজিডিএ জিবি হাসপাতালের সুপারের দেখা করে ডেপুটেশন দিয়েছে৷ এ-বিষয়ে সংগঠনের সম্পাদক ডাঃ রাজেশ চৌধুরী বলেন, ভগৎ সিং যুব আবাসে কিছুদিন ধরে সমস্যা হচ্ছে৷ বিশেষ করে খাবার, পানীয় জলের সমস্যায় করোনা আক্রান্তরা ভোগান্তির মুখে পড়ছেন৷ তাঁর দাবি, প্রতিনিয়ত চিকিৎসকরা রোগী দেখতে যান না এবং এ সব হচ্ছে ভগৎ সিং যুব আবাসের দায়িত্বে যিনি ছিলেন তাঁর ব্যস্ততার কারণে৷ তিনি বলেন, একজন চিকিৎসক ভগৎ সিং এবং জিবি হাসপাতালে একত্রে দায়িত্বে থাকার কারণে সময় পেতেন না৷ তাই সিদ্ধান্ত হয়েছে, একজন চিকিৎসক প্রতি ১৫ দিনের জন্য শুধু ভগৎ সিং যুব আবাসের দায়িত্বে থাকবেন৷


এদিন তিনি বলেন, বর্তমানে ভগৎ সিং-এ ১২ জন চিকিৎসক ভরতি রয়েছেন৷ তাঁদের অন্য রোগীদের সাথেই রাখা হয়েছে৷ তাঁর মতে, করোনা-র প্রথমসারির যোদ্ধা হিসেবে চিকিৎসকদের সম্মান দেখানো আমাদের দায়িত্ব৷ তাই, চিকিৎসকদের পৃথক স্থানে রেখে চিকিৎসার ব্যবস্থা হোক, দাবি জানিয়েছি৷ তিনি বলেন, আপাতত ভগৎ সিং-এ আলাদা ঘরের ব্যবস্থা নেই৷ তাই, আগামীকাল স্বাস্থ্য অধিকর্তার কাছে ওই আবেদন জানাবো৷ তাঁর দাবি, ভবিষ্যতেও চিকিৎসকরা করোনা আক্রান্ত হবেন৷ তাঁদের পৃথক স্থানে রেখে চিকিৎসার স্থায়ী ব্যবস্থা হোক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top