News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় আরও দু’জনের মৃত্যু নতুন সংক্রমিত ২০২, সুস্থ হলেন ৮৬
Image

রাজ্যে করোনায় আরও দু’জনের মৃত্যু নতুন সংক্রমিত ২০২, সুস্থ হলেন ৮৬

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্যে করোনা আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে৷ দুজনই মহিলা৷ আগরতলা সরকারি মেডিকেল কলেজে সোমবার ওই দুই মহিলার মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, একজনের বাড়ি সিপাহীজলা জেলায় এবং অন্যজনের বাড়ি ধলাই জেলার কমলপুরে৷ এদিকে, রাজ্যে নতুন করে আরও ২০২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, এদিন ২০২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ৪৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতেই ২০২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্ত ২০২ জনের মধ্যে ২৫ জন বিমান যাত্রী, ৩ জন সংস্পর্শে, ২ জন এইচসিডব্লিও, ২ জনের কোন ভ্রমণ ইতিহাস নেই, ৩ জন কন্টেইনমেন্ট জোনে, ৬ জনের উপসর্গ ভিত্তিক এবং ১৬১ জন এন্টিজেন টেস্টে করোনা ধরা পড়েছে৷ এদিকে, ২০২ জনের মধ্যে বিএসএফের ১৯ জন জওয়ান রয়েছেন৷


মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ২০২ জনের মধ্যে পশ্চিম জেলায় ৮৩ জন আক্রান্ত হয়েছেন৷ তাছাড়া গোমতী জেলায় ৪০ জন, সিপাহীজলা জেলায় ২৭ জন, ধলাই জেলায় ১৯ জন, উত্তর জেলায় ১৬ জন, দক্ষিণ জেলায় ৯ জন, ঊনকোটি জেলায় ৬ জন এবং খোয়াই জেলায় ২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ অন্যদিকে, এদিন রাজ্যের বিভিন্ন জেলায় কোভিড কেয়ার সেন্টর থেকে ৮৬ জন রোগীকে সুস্থ হওয়ায় ছুটি দেওয়া হয়েছে৷


এদিকে, এদিন যে দুই মহিলার মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের বয়স ৮০৷ তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল গোমতী জেলা হাসপাতালে৷ সেখান থেকে রবিবার রাতে আগরতলা সরকারি মেডিকেল কলেজে রেফার করা হয়৷ এখানে তাঁকে পরীক্ষা করা হয়েছে৷ দেখা যায় ওই মহিলার কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ চিকিৎসাধীন অবস্থাতেই সোমবার তাঁর মৃত্যু হয়৷ অন্যদিকে, ধলাই জেলার কমলপুর থেকে এক মহিলাকে আগরতলা সরকারি মেডিকেল কলেজে আনা হয়েছিল স্ট্রোক হওয়ায়৷ ৬৫ বছরের ওই মহিলাকে রবিবার আনা হয়েছিল৷ তাঁকেও পরীক্ষা করা হলে দেখা যায় তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ৷ চিকিৎসাধীন অবস্থাতে ওই মহিলারও সোমবার মৃত্যু হয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top