News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে স্থগিতই হল টি-টোয়েন্টি বিশ্বকাপ
Image

অবশেষে স্থগিতই হল টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুবাই, ২০ জুলাই (হি. স.) : করোনা ভাইরাসের জেরে অবশেষে স্থগিতই হল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। সোমবার আইসিসি-র বোর্ড মিটিংয়ে অক্টবোরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷

সম্ভাবনা ছিলই, শেষ পর্যন্ত তাতে সিলমোহর দিল আইসিসি৷ মাস দু’য়েক আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল করোনাভাইরাস অতিমহামারী পরিস্থিতে টি-২০ বিশ্বকাপ আয়োজন কার্যত অসম্ভব৷ তবুও বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে টালবাহানা করছিল আইসিসি৷ কিন্তু অবশেষ সোমবার চলতি বছর অর্থাৎ ২০২০ টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার কথা ঘোষণা করেন আইসিসি৷ সোমবার আইসিসি-র বোর্ড মিটিংয়ে অক্টবোরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷

১৬ দলের এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত৷ কিন্তু অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে কোভিড-১৯ প্রকোপের কারণে অনেক আগেই এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ সোমবার আইসিসি বিবৃতি দিয়ে এদিনের বৈঠকে সিদ্ধান্ত জানানো হয়, ‘আজকের মিটিংয়ে ২০২০ টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে পরের তিনটি আইসিসি টুর্নামেন্ট নির্ধারিত সূচি অনুযায়ী হবে৷

এই গুলি হল: আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২১ অক্টোবর থেকে ২০২১ নভেম্বর৷ ফাইনালটি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর ২০২১৷

আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে অক্টোবর -নভেম্বর ২০২২৷ ফাইনাল ম্যাচটি হবে ১৩ নভেম্বর ২০২২৷

এছাড়া আইসিসি পুরুষ ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে অক্টোবরে-নভেম্বর ২০২৩৷ ফাইনাল ২৬ নভেম্বর৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top