News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সোনামুড়া সীমান্তে উদ্ধার মোবাইল সেট
Image

ফের সোনামুড়া সীমান্তে উদ্ধার মোবাইল সেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ মেলাঘর এবং ইউ এন সি নগররের পর বাংলাদেশে পাচারের পথে রবিবার ফের সোনামুড়া সীমান্তে উদ্ধার হয় দুইশো চুয়ান্নটি অ্যান্ড্রয়েড মোবাইল৷ বাজার মুল্য প্রায় আটাশ লক্ষ টাকা৷ আটক হয় একটি জীপও৷ দুই দিন আগে বৃহস্পতিবার গভীর রাতেও সোনামুড়ার ইউএনসি নগর বিওপির জওয়ানরা সীমান্তে টহল দেয়ার সময় উদ্ধার করে ১২৭ টি স্মার্ট ফোন৷

আটক করা মোবাইলগুলির মূল্য ছিল সাড়ে একুশ লক্ষ টাকা৷ পাঁচ জুলাই পাচারের উদ্দেশ্যে সোনামুড়া অভিমুখে যাওয়া একটি গাড়ীতে তল্লাসী চালিয়ে ৭৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল মেলাঘর থানার পুলিশ৷ তখন প্রথম বারের মতো বিষয়টি নজরে আসে পুলিশের৷ এর পর থেকেই বাংলাদেশে মোবাইল পাচারের উপর নজর রাখছে পুলিশ৷ চলতি মাসে সর্বমোট উদ্ধার হয়েছে ৪৫৪টি স্মার্ট ফোন যার বাজার মুল্য প্রায় অর্ধ কোটি টাকা৷ এর পাশাপাশি প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে ইয়াবাও৷

রেড়িমেড কাপড় ব্যবসার আড়ালে কিছু লোক এই পাচার বানিজ্যের সঙ্গে যুক্ত বলে খবর রয়েছে পুলিশের কাছে৷ আটক রবীন্দ্র চৌমুহনীর এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছেলে৷ তাকে আগরতলায় নিয়ে জিজ্ঞসাবাদ করছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top