News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে নাবালিকাকে অপহরণ
Image

কুমারঘাটে নাবালিকাকে অপহরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ কুমারঘাট এর পূর্ব রাতাছড়াএলাকার পাগলা ছড়ার নাবালিকা কন্যাকে তুলে নিয়ে গেছে বিবাহিত এক পুরুষ৷ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তের নামধাম উল্লেখ করে কুমারঘাট থানায় অপহৃতা নাবালিকার পরিবারের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে৷পুলিশ অপহৃতা নাবালিকাকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার এর জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷


সংবাদ সূত্রে জানা গেছে, চুড়াইবাড়ি থানা এলাকার নোয়া বাবুসান নামে এক ব্যক্তি প্রায় সময়ই পূর্ব এলাকায় আসা যওয়া করত৷ এখানে তার শ্বশুর বাড়ি৷ শনিবার সন্ধ্যা নাগাদ শ্বশুরবাড়িতে না গিয়ে শ্বশুরবাড়ির পার্শবর্তী এলাকার এক জনজাতি পরিবারের নাবালিকা কন্যাকে ফুসলিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ স্থানীয় সূত্রে আরও জানা গেছে অপহরণকারী র একটি দু বছরের সন্তান রয়েছে৷ বিবাহিত পুরুষের এধরনের কার্যকলাপকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top