News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের ১০১ জওয়ান সহ রাজ্যে আরও ২২৩ জন করোনা সংক্রমিত
Image

বিএসএফের ১০১ জওয়ান সহ রাজ্যে আরও ২২৩ জন করোনা সংক্রমিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ করোনা গ্রাফ রাজ্যে উর্দ্ধমুখী৷ ১০১ জন বিএসএফ জওয়ান সহ আরও ২২৩জন করোনা সংক্রমিতের সন্ধ্যান মিলেছে৷ রবিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এই ঘোষণা দিয়েছেন৷ এদিন ৪১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ২২৩ জনের কোভিড -১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটের শুরুতেই সতর্কবার্তা দিয়েছেন৷ তিনি সেই সাথে সকলকে সরকারি নীতি নির্দেশিকা মেনে চলার জন্য পরামর্শও দিয়েছেন৷


মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ২২৩ জন করোনা আক্রান্তের মধ্যে ১০১ জন বিএসএফ জওয়ান৷ এদিকে, আক্রান্তদের মধ্যে ৬ জন বিমান যাত্রী, ৩০ জন কভোডি-১৯ পজেটেভ এর সংস্পর্শে ছিলেন, করোনার লক্ষন ছিল ৮ জনের৷ এছাড়া, এন্টিজেন টেস্টে পজেটেভ সনাক্ত হয়েছে ১৭৯ জন৷

আক্রান্ত ২২৩ জনের জেলা ভিত্তিক হিসেবে দেখা গিয়েছে, ধলাই জেলায় সংক্রমিতের তালিকায় এদিন শীর্ষে৷ এই জেলায় এদিন আক্রান্ত ৮৮ জন৷ অন্যদিকে, সিপাহীজলায় ২২ জন, গোমতী জেলায় ৩৪ জন, পশ্চিম জেলায় ৪৮ জন, দক্ষিণ জেলায় ৩ জন, উত্তর জেলায় ১৩ জন, উনকোটি জেলায় ১ জন এবং খোয়াই জেলায় ১৪ জন৷


এদিকে, গোমতী জেলা জুড়ে করোনা পরিস্থিতি দিনের পর দিন উদ্বেগজনক আকার ধারণ করতে শুরু করেছে৷ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য গোমতী জেলার জেলাশাসকের আহবানে রবিবার জেলাশাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উদয়পুর এবং অমরপুরের ব্যবসায়ী সমিতি এবং বিএমএস কর্মকর্তাদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ বৈঠকে এসডিএম এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সামিল হন৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি দিনের-পর-দিন উদ্বেগজনক আকার ধারণ করায় প্রশাসনের তরফ থেকে ব্যবসায়ী সমিতি এবং যানবাহন পরিচালনার সঙ্গে যুক্ত সংগঠনগুলির সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রশাসনের কর্মকর্তারা৷

করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে ক্রেতা বিক্রেতা এবং যাত্রী সাধারণকে অবগত করার উপর প্রশাসনের তরফ থেকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে৷ বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করার জন্য আহ্বান জানানো হয়েছে৷ এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে ব্যাপক প্রচার চালানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানানো হয়৷ মাস্ক পরিধান না করলে তাদের হাতে কোন ধরনের পণ্য সামগ্রী বিক্রি না করতে পরামর্শ দেয়া হয়েছে৷প্রতিটি ব্যবসায়ীকেও মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা-বাণিজ্য চালানোর অনুরোধ জানানো হয়েছে৷যানবাহনে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ও সামাজিক দূরত্বের কথা মাথায় রাখতে পরামর্শ দেয়া হয়েছে৷ সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও বৈঠকে জানানো হয়৷সরকারি বিধি নিষেধ সম্পূর্ণভাবে মান্য করে চলার জন্য সকল স্তরের জনগণের প্রতি প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top