News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের সঙ্গে যুঝতে রণনীতি তৈরি করবে বায়ুসেনার শীর্ষ কমান্ডাররা
Image

চিনের সঙ্গে যুঝতে রণনীতি তৈরি করবে বায়ুসেনার শীর্ষ কমান্ডাররা

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): আগামী ২২ থেকে ২৩ জুলাই দিল্লিতে বসতে চলেছে ভারতীয় বায়ুসেনা শীর্ষ কমান্ডার পর্যায়ে দুদিনের সম্মেলন।পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের জেরে যে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে তার সঙ্গে কীভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে রণনীতি নির্ধারণ এবং কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে বলে জানা গিয়েছে।

বর্তমানে বায়ুসেনার চিনের যেকোনো জবাব দিতে প্রস্তুত। ৮ মিনিটের মধ্যে তৈরি হয়ে জবাব দিতে তৈরি বায়ুসেনার প্রতিটি পাইলট।ইতিমধ্যেই পূর্ব লাদাকে বায়ুসেনার সুখোই ৩০ এম কে আই, মিরাজ ২০০০, মিগ ২৯, জাগুয়ারের মতো যুদ্ধবিমান চিনা সীমান্ত লাগোয়া এলাকায় টহল দিয়ে বেড়াচ্ছে।ভারতীয় পদাতিক বাহিনীকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরী ঘাতক শ্রেণীর অ্যাপাচি হেলিকপ্টার।মনে করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই ভারতের হাতে ফ্রান্স থেকে চলে আসবে ছটি রাফাল যুদ্ধবিমান।এগুলোকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি রাশিয়া থেকে বাড়তি মিগ ২৯ এবং সুখোই ৩০ এম কে আই কিনতে চলেছে। বৈঠকে ভারতের এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া মিলিত হবে বায়ুসেনার সাতজন শীর্ষস্থানীয় কমান্ডারের সঙ্গে। পাকিস্তান ও চিনের সঙ্গে একই সময়ে লড়াই করতে কতটা প্রস্তুত বায়ুসেনা তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।এছাড়াও সীমান্তে আকাশপথে নজরদারি চালানোর জন্য উন্নত প্রযুক্তি এবং অন্যান্য সমরাস্ত্র ইসরায়েল থেকে কেনা হচ্ছে।সেই বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে। জানা গিয়েছে রাফায়েল যুদ্ধবিমান এ ব্যবহৃত হওয়া মিটিওর শ্রেণীর ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই আম্বালা এয়ার বেঁচে পৌঁছে গিয়েছে।

সম্প্রতি পূর্ব লাদাখ এগিয়ে সেনাবাহিনীর মনোবল অনেক বাড়িয়ে ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে, চিফ অফ জেনারেল বিপিন রাওয়াত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top