News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়তে পথ দুর্ঘটনায় নিহত ছয়, আহত ৪০
Image

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়তে পথ দুর্ঘটনায় নিহত ছয়, আহত ৪০

কনৌজ, ১৯ জুলাই (হি. স.): দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী বেসরকারি বাস।রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কনৌজের অগ্রা- লখনউ এক্সপ্রেসওয় সৌরিক থানেশ্বরে।গাড়ি চালক ও বাসের চালকসহ ৬ জনের মৃত্যু হয়েছে।গুরুতর জখম ৪০।জানা গিয়েছে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সফাই এবং তিরবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ এবং দমকল বাহিনী।আহতদের সুচিকিৎসা করার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে যে লখনউ থেকে লুধিয়ানা ফেরার পথে ক্লান্ত গাড়ির চালক রাস্তার এক পাশে গাড়িটিকে দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। সেই সময় পেছন থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা মারে গাড়িটিকে।গাড়ি এবং বাস দুটি ২০ ফুট গভীর খাদ এ গিয়ে পড়ে যায়।জানা গিয়েছে বাসটি বিহার থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল।দুর্ঘটনার পর যাত্রীদের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে।এমনকি এক্সপ্রেস দিয়ে যাওয়া অন্যান্য গাড়িগুলি যাত্রীদের চিৎকার শুনে দাঁড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় পুলিশকে।উদ্ধারকার্য চালানোর সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরো দুই জন মারা যান।পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top