News Flash

  • Home
  • Uncategorized
  • সিধাইয়ে জঙ্গল থেকে উদ্ধার গৃহবধূর মৃতদেহ
Image

সিধাইয়ে জঙ্গল থেকে উদ্ধার গৃহবধূর মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ সিধাই থানা এলাকার মোহনপুরের হরিণখোলা গ্রামে শিবির পাড়ার জঙ্গল থেকে এক গৃহবধূর মৃতদেহ শনিবার সকালে উদ্ধার হয়েছে৷ শুক্রবার রাত থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন৷ মৃত মহিলার নাম খেলা দেবনাথ ,স্বামীর নাম অমৃত দেবনাথ৷
তারা হরিণখোলা গ্রামের শিবির পাড়ার প্রানতোষ দেবনাথের বাড়িতে গত দু’’বছর ধরে ভাড়া থাকতো৷

পারিবারিক কলহের জেরে গৃহবধূ খেলা দেবনাথ ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ মৃতার স্বামী অমৃত দেবনাথ জানায় গতকাল রাত এগারটা টা নাগাদ স্ত্রী খেলা দেবনাথ ঘর থেকে বের হয়ে যায়৷ তারপর থেকে বহু খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পাওয়া যায়নি৷শনিবার সকালে পাশের জঙ্গলে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়৷


মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সিধাই থানার পুলিশকে খবর দেন৷খবর পেয়ে পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷এ ব্যাপারে পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে গৃহবধূ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top