News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় রাজ্য সরকারের প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
Image

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ করোনা-র প্রকোপ মোকাবিলায় অভূতপূর্ব ভূমিকায় ত্রিপুরা সরকারকে বাহবা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের কাজেরও প্রশংসা করেছেন তিনি৷ আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি-র শীর্ষ নেতৃত্বদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ-কথা জানান নাড্ডা৷


প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যে শনিবার প্রথমবারের মতো প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বদের সাথে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ আগরতলাস্থিত প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি সভাপতি ডা. মানিক সাহা, উপ-সভাপতি রাজীব ভট্টাচার্য, উপ-সভানেত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷

এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৈঠকের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ করোনা পরিস্থিতিতে প্রদেশ বিজেপি কীভাবে কাজ করছে সেই বিষয়ে অবগত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে তা যথেষ্ট প্রশংসনীয়৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করছে তা-ও প্রশংসার দাবি রাখে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, দেশের মানুষকে সুরক্ষিত রাখতে প্রথমসারিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন৷ একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন৷ তাই, দেশবাসী প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন৷


প্রদেশ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মোতাবেক করোনা পরিস্থিতিতে কীভাবে কাজ করছে, এদিন প্রদেশ বিজেপি সভাপতি ডা. মানিক সাহা দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে অবগত করেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top