News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে কোভিড কেয়ার সেন্টারে বিক্ষোভ, মহকুমা শাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
Image

শান্তিরবাজারে কোভিড কেয়ার সেন্টারে বিক্ষোভ, মহকুমা শাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ জুলাই৷৷ কোভিড কেয়ার সেন্টারে করোনা আক্রান্তরা নানা সমস্যা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ বিশেষ করে গুণগত খাবার, পানীয় জল এবং সঠিক সময়ে ওষুধ দেওয়া হচ্ছে না, অভিযোগ এনে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন৷ দক্ষিণ জেলায় শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনু একলব্য ইংলিশ মিডিয়াম সুকলে কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করোনা আক্রান্তদের বিক্ষোভ থামাতে শেষে ভারপ্রাপ্ত মহকুমাশাসক এগিয়ে যান৷ সমস্যা সমাধানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতে তারা বিক্ষোভ থামিয়ে দেন এবং কোভিড কেয়ার সেন্টারে ফিরে যান৷
প্রসঙ্গত, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু একলব্য ইংলিশ মিডিয়াম সুকলে কোভিড কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছিল৷ ওই কোভিড কেয়ার সেন্টারে বর্তমানে ৮৬ জন করোনা আক্রান্ত রয়েছেন৷ কিন্তু, ওই কোভিড কেয়ার সেন্টারের পরিষেবায় ক্ষুব্ধ করোনা আক্রান্তরা আজ বিক্ষোভ প্রদর্শন করে সেন্টারের বাইরে বেরিয়ে যান৷


তাঁদের অভিযোগ, এই কোভিড কেয়ার সেন্টারে সঠিকসময়ে খাবার পরিবশন করা হয় না৷ শুধু তাই নয়, সময় মতো ওষুধ দেওয়া হয় না৷ পানীয় জলের অভাবে রোগীদের ভুগতে হচ্ছে৷ সবর্োপরি, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বদলে সকলের জন্য বেডশিট ও মশারির ব্যবস্থা করা হয়নি৷ তাঁদের বক্তব্য, আমাদের খুবই নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে৷ তাই, আজ সকলে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷

করোনা আক্রান্তদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসডিপিও, ডিসিএম এবং অ্যাডিশনাল এসপি৷ কিন্তু, তাদের কথায় করোনা আক্রান্তরা আশ্বস্ত হতে পারেননি৷ অবশেষে বিকাল আনুমানিক তিনটা নাগাদ সেখানে যান শান্তিরবাজার মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাশাসক সুমন রক্ষিত৷


এদিন সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু হলেও ভারপ্রাপ্ত মহকুমাশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ তিনি কোভিড কেয়ার সেন্টারে দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেন৷ এদিকে, খাবারের গুণমান যাচাই করে ভারপ্রাপ্ত মহকুমাশাসক অসন্তোষ প্রকাশ করেন৷ তিনি করোনা আক্রান্তদের জন্য তৈরি খাবারের গুণমান পরখ করে দেখেন৷ খাবার সরবরাহকারীদের সতর্ক করে দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷

এদিন ভারপ্রাপ্ত মহকুমাশাসক গুণমান সম্পন্ন খাবার পরিবেশনের পরামর্শ দেন ও করোনা আক্রান্তদের সঠিক পরিষেবা প্রদানের আশ্বাস দিয়েছেন৷ তাঁর আশ্বাসে করোনা আক্রান্তরা আশ্বস্ত হন এবং কোভিড কেয়ার সেন্টারে ফিরে যান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top