News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় মহিলাসহ আরও দুজনের মৃত্যু, উভয়েই অন্য জটিল রোগে আক্রান্ত ছিলেন, বললেন শিক্ষামন্ত্রী
Image

রাজ্যে করোনায় মহিলাসহ আরও দুজনের মৃত্যু, উভয়েই অন্য জটিল রোগে আক্রান্ত ছিলেন, বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ ত্রিপুরায় একইদিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ দক্ষিণ জেলায় বীরচন্দ্র মনু-র বাসিন্দা ৭২ বছর বয়সি বৃদ্ধা এবং ধলাই জেলার সালেমা কাটালুটমা-র বাসিন্দা ৬৩ বছর বয়সি বৃদ্ধের আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ তবে, তাঁরা অন্য মারাত্মক ব্যাধিতে ভুগছিলেন বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


তিনি জানান, বীরচন্দ্র মনু-র বাসিন্দা ওই বৃদ্ধা মধুমেহ এবং উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন৷ এরই মধ্যে তিনি করোনা আক্রান্ত হন৷ শিক্ষামন্ত্রী বলেন, শারীরিক অসুস্থতার কারণে প্রথমে তাঁকে বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু, চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু সেখানেও চিকিৎসকরা তার চিকিৎসায় ঝুঁকি না নিয়ে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ গত ১৪ জুলাই গোমতি জেলা হাসপাতালে তার অ্যান্টিজেন টেস্টে ধরা পড়ে তিনি কোভিড-১৯ পজিটিভ৷ ফলে তাঁকে আগরতলার জিবি-তে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়৷ শিক্ষামন্ত্রীর কথায়, গত ১৭ জুলাই ৫টা ৫২ মিনিটে ওই মহিলাকে জিবি-তে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ আজ দুপুর ১টা ৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷

এদিকে, ধলাই জেলার সালেমা কাটালুৎমা-র বাসিন্দা ওই বৃদ্ধ ইতিপূর্বে ক্যানসারে আক্রান্ত৷ অ্যান্টিজেন টেস্টে তাঁরও কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে জিবি-তে কোভিড হাসপাতালে গত ১৬ জুলাই ৪টা ১০ মিনিট নাগাদ ভর্তি করা হয়েছিল৷ আজ দুপুর ৩টা ৪০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অন্য জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণেই তাঁদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল৷ তাই করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি৷ তিনি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে দুজনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন৷
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা-য় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ কিন্তু আজকেই প্রথম একদিনে দুজনের মৃত্যু হয়েছে৷ করোনা আক্রান্ত প্রথম মৃত্যু হয়েছিল ৯ জুন৷ তার পর ১১ জুলাই এবং ১৬ জুলাই এক জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ শিক্ষামন্ত্রী আজ জানিয়েছেন, অন্য রোগে আক্রান্ত ব্যক্তি কোভিড টেস্টের ইচ্ছা প্রকাশ করলে ত্রিপুরা সরকার তার ব্যবস্থা করবে৷


এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছেন, শনিবার করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে৷ তবে যাদের মৃত্যু হয়েছে তারা জটিল রোগে আক্রান্ত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top