News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে তিন বছরের মধ্যে তৈরি করা হবে অযোধ্যায় রাম মন্দির : চম্পত রাই
Image

সাড়ে তিন বছরের মধ্যে তৈরি করা হবে অযোধ্যায় রাম মন্দির : চম্পত রাই

লখনউ, ১৮ জুলাই (হি. স.): অযোধ্যায় সুবৃহৎ রাম মন্দির তৈরি করতে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে বলে জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল।বৈঠকে ট্রাস্টের ১৫ সদস্য যোগ দিয়েছিল।

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, নির্মাণকার্য শুরুর দিন থেকে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে অযোধ্যায় রাম মন্দির পুরোপুরি তৈরি হতে। ভূমি পুজান এ উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে।এর জন্য প্রধানমন্ত্রীকে লিখিতভাবে চিঠিও দেওয়া হয়েছে।চিঠি লিখেছেন ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাস।ভূমি পূজার নির্ঘন্ট নির্ধারণ করবে প্রধানমন্ত্রীর দপ্তর। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ দিনের বৈঠকে ১৫ জনের মধ্যে ট্রাস্টের চারজন সদস্য যোগ দিয়েছিলেন।বাকি ১১ জন সশরীরে যোগ দিয়েছিল ।যেখানে মন্দির নির্মাণ হবে তার মাটির নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়ে গিয়েছে লারসেন এন্ড টিউব্র।মাটির ধারণ ক্ষমতা পরীক্ষার পরে মন্দির তৈরির নকশা বানানো হবে।সম্পুরা মার্বেল পাথর দিয়ে মন্দিরের নির্মাণ কাজ হবে। নির্মাণের দায়িত্বে থাকবে লার্সেন অন্ড টিউব্র কোম্পানি। ভারতের চার লক্ষ জায়গা থেকে ১০ কোটি পরিবার মন্দির নির্মাণের জন্য অর্থ দান করেছে। বর্ষার পরে এবং এই করোনা কাল কেটে গেলে মন্দির নির্মাণের কাজ শুরু হবে।

উল্লেখ করা যেতে পারে, সুপ্রিম কোর্টের নির্দেশে ও কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্থি এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top