News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় ফের বন্য হাতির তান্ডব তছনছ ফসল, ব্যাপক ক্ষতি কৃষকদের
Image

তেলিয়ামুড়ায় ফের বন্য হাতির তান্ডব তছনছ ফসল, ব্যাপক ক্ষতি কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ বন্যহাতির তাণ্ডবে দিশেহারা তেলিয়ামুড়া বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষজন৷গতকাল রাতেও তেলিয়ামুড়া থানা এলাকার গৌরাঙ্গ দাসের জমিতে বন্যহাতির দল তাণ্ডব চালিয়েছে৷ ৭/৮টি হাতি একত্রিত ভাবে ওই এলাকায় হানা দেয় বলে জানান গৌরাঙ্গ দাস৷ তিনি জানান তার জমির প্রায় ৭০/৮০ হাজার টাকার ফসলের ক্ষতি করেছে বন্যহাতির দল৷


গত বেশ কয়েকদিন ধরেই বন্যহাতির দল তেলিয়ামুড়া বিভিন্ন এলাকায় হানা চালাচ্ছে৷পরিস্থিতি মোকাবেলায় বনদপ্তর ওইসব এলাকায় অস্থায়ী ক্যাম্প করে হাতি তাড়ানোর চেষ্টা চালাচ্ছে৷ গতকাল রাতেও তেলিয়ামুড়া বালুছড়ায় চাষের জমিতে বন্যহাতির তাণ্ডবে খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা সেখানে ছুটে গিয়ে বন্য হাতির দলকে তাড়িয়ে দেয়৷ স্থানীয় জনগণ জানিয়েছেন প্রতিবছরই এই মৌসুমে পাহাড়ি এলাকায় হাতির খাদ্যাভাব দেখা দেয়৷ সে কারণেই খাদ্যের সন্ধানে বন্য হাতির দল পাহাড় থেকে সমতল এলাকায় নেমে আসে৷ আঠারমুড়ার পাদদেশে অবস্থিত জনবসতি ও অন্যান্য গ্রামগুলিতে হাতির দল প্রতিনিয়ত তাণ্ডব চালায়৷ ফসলের ব্যাপক ক্ষতি করে চলেছে এই সব হাতির দল৷ রাজ্য সরকার এবং বনদপ্তর এর সব বিষয়ে অবগত রয়েছে৷ কিন্তু বন্যহাতির দলকে প্রতিহত করা কষ্টসাধ্য হয়ে উঠেছে৷

স্থানীয় জনগণ রাত জেগে বন্য হাতি তাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ প্রকৃতপক্ষে বন্যহাতির তাণ্ডবে ওইসব এলাকার মানুষজন রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন৷অনেকেই বন্যহাতির তাণ্ডবে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চিন্তাভাবনা করছেন বলেও স্থানীয় একটি সূত্রে জানা গেছে৷ ওইসব এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের অভিযোগ বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন সরকারের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পাচ্ছে না৷ ফলে তারা আরো অসহায় হয়ে পড়ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top