News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে লকডাউন লাগু, সীমানা নির্ধারণ নিয়ে জনমনে অসন্তোষ
Image

সীমান্তে লকডাউন লাগু, সীমানা নির্ধারণ নিয়ে জনমনে অসন্তোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ সীমান্ত এলাকায় সম্পূর্ণ লকডাউনে সীমানা নির্ধারণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে৷ আগাম ঘোষণা ছাড়াই লকডাউনের সীমানা নির্ধারণের ব্যবসায়ী-রা লোকসানের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এমনিতে, সারা ত্রিপুরায় কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে৷ করোনা মোকাবিলায় আজ থেকে ত্রিপুরায় পুর নিগম এলাকায় সীমান্তে ৫০০ মিটার এবং গ্রামীণ এলাকায় ১ কিমি এলাকা জুড়ে সম্পূর্ণ লক ডাউন লাগু হয়েছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা-র প্রকোপ ক্রমশ বাড়ছে৷ ফলে, ত্রিপুরা সরকার লকডাউন কঠোরভাবে পালনে নির্দেশিকা জারি করেছে৷

আজ থেকে ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সীমান্ত থেকে পুর নিগম এলাকায় ৫০০ মিটার এবং গ্রামীণ এলাকায় ১ কিমি এলাকা জুড়ে সম্পূর্ণ লকডাউন লাগু হয়েছে৷ গতকাল রাত থেকেই বিভিন্ন এলাকায় লকডাউনের বিজ্ঞপ্তি লাগানো হয়েছে৷ নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলা শাসক-কে সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে৷ সে মোতাবেক সমস্ত জেলা শাসক উদ্যোগ নিয়েছে৷ কিন্তু, পশ্চিম জেলায় সীমানা নির্ধারণ নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে৷ আজ আগরতলায় গাঙ্গাইল এলাকায় সীমানা নির্ধারণ নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷


জনৈক ব্যবসায়ী বলেন, সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ প্রশাসনের তরফে আজ হঠাৎ সীমানা নির্ধারণ করে দিয়েছে৷ তাতে দোকান খোলা যাচ্ছে না৷ তিনি বলেন, আগাম এ-বিষয়ে সূচনা দেওয়া হলে দোকানের কিছু জিনিষ বের করে আনতাম৷ এখন দোকানে পরে থেকে সেগুলি নষ্ট হবে৷ একই অভিযোগের সুর আরেক ব্যবসায়ী-র৷ তিনি বলেন, গতকাল রাতে একদিকে মাইকিং করেছে৷ আজ সকালে অন্যদিকে মাইকিং করেছে৷ তাতে, দুই দফায় দুই ধরনের বার্তা দেওয়া হয়েছে৷ যা আমাদের বিভ্রান্ত করেছে৷ স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে বিজ্ঞপ্তি লাগানোর সময়েও সকলে প্রশাসনের তরফে এ-বিষয়ে জানানো উচিৎ ছিল৷ তাদের বক্তব্য, লকডাউন পালনে আমরা সরকারের সহযোগিতায় প্রস্তুত৷ এদিকে, সীমান্তে টহল দেওয়ার জন্য আধা সামরিক বাহিনী নামানো হয়েছে৷ তাছাড়া, পুলিশ ও টিএসআর বাহিনীও রয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top