News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও করোনা মুক্ত লাক্ষাদ্বীপ
Image

এখনও করোনা মুক্ত লাক্ষাদ্বীপ

কাভারাত্তি, ১৭ জুলাই (হি.স.) : সারা বিশ্বের পাশাপাশি করোনার করাল গ্রাসে গোটা দেশ। এই অবস্থায় এখনও করোনার ছোঁয়া থেকে নিজেদের মুক্ত রেখেছে লাক্ষাদ্বীপবাসী। দেশের সব প্রান্ত সংক্রমণ বেড়ে চললেও লাক্ষাদ্বীপে এখনও পর্যন্ত একজন করোনা রোগীরও সন্ধান মেলেনি। কঠোর নিয়মানুবর্তিতা ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলকে এখনও পর্যন্ত করোনামুক্ত রেখেছে।

গোটা দেশে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে করোনা। রোজ হাজার-হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। শুক্রবার দুপুর পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। দেশে করোনায় মৃত বেড়ে ২৫ হাজার ৬০২। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে থাবা বসিয়েছে করোনা। তবে আরব সাগরের পাড়ে অবস্থিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে এখনও কেউ করোনায় সংক্রমিত হননি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top