News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতই বিশ্বকে করোনার ভ্যাকসিন দেবে : বিল গেটস
Image

ভারতই বিশ্বকে করোনার ভ্যাকসিন দেবে : বিল গেটস

ওয়াশিংটন, ১৬ জুলাই (হি. স.) : ভারতীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হবে। ভারতই বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে করোনার ভ্যাকসিন দেবে। এমনই আশা প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

তিনি বলেন, ‘ভারত একটি বিরাট দেশ। এর জনসংখ্যাও প্রচুর। বিশেষত শহুরে এলাকায় জনঘনত্ব বেশি। সেকারণে করোনা মোকাবিলায় ভারতের স্বাস্থ্য পরিষেবা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে ভারতে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। ভারতের ওষুধ কোম্পানিগুলি ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।‘ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘ভারতের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি সারা বিশ্বে ওষুধ ও ভ্যাকসিন রপ্তানি করে থাকে। সেকারণে ভারতে কোভিড ১৯-এর ভ্যাকসিন  আবিষ্কারের বিপুল সম্ভাবনা রয়েছে। আর বিশ্বের অন্য দেশগুলির চেয়ে ভারতেই সবথেকে বেশি ভ্যাকসিন তৈরি হয় এবং তা বিশ্বে রপ্তানি হয়। সেরাম ইনস্টিটিউট, ভারত (বায়োটেক), বায়ো ই-এর মতো ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি ভালো কাজ করছে। তারা করোনার ভ্যাকসিন তৈরিও চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশাবাদী, ভারতীয় সংস্থাগুলি দেশের পাশাপাশি বিশ্বকে করোনা ভ্যাকসিন দিতে সমর্থ হবে। মৃত্যুহার কমাতে ও করোনা প্রতিরোধ করতে ভ্যাকসিন আবশ্যক। একমাত্র ভ্যাকসিনই পারবে করোনা মহামারীর বিনাশ করতে।‘

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top