News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে কৃষক নিগ্রহ কাণ্ডে সরব প্রিয়াঙ্কা
Image

মধ্যপ্রদেশে কৃষক নিগ্রহ কাণ্ডে সরব প্রিয়াঙ্কা

ভোপাল, ১৬ জুলাই (হি. স.): মধ্যপ্রদেশের গুনায় কৃষক দম্পতির ওপর পুলিশি নিপীড়নের বিরুদ্ধে রাহুল গান্ধীর পর নিন্দায় সরব হলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা জানিয়েছেন, গরিব কৃষকদের ওপর হামলা চালানোই বিজেপির আসল চারিত্রিক বৈশিষ্ট্য।এই অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস সর্বাত্তক বিরোধিতা করবে।

বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় প্রিয়াঙ্কা লিখেছেন, ‘গরিবের ওপর হামলা, দলিতদের প্রতি হামলা, কৃষকের ওপর হামলা, গণতন্ত্রের ওপর হামলা বিজেপির ষড়যন্ত্র, চেহারা এবং চরিত্র। কংগ্রেস দল অন্যায়ের বিরুদ্ধে সর্বাত্মক ভাবে লড়াই করবে।’ এর আগে একই ইস্যুতে সরব হয়ে টুইট করেছিলেন প্রিয়াংকার ভাই তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।

বিষয়টি নিয়ে শিবরাজ সিং চৌহান সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। নিজের টুইট বার্তায় কমলনাথ লিখেছেন, দলিতদের প্রতি অত্যাচার করাটাই মধ্যপ্রদেশের পরিচয় হয়ে দাঁড়িয়েছে।এই সরকার শুধু ব্যবসা করতে জানে।যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top