News Flash

  • Home
  • Uncategorized
  • বড় সাফল্য উত্তর প্রদেশ এসটিএফ-এর, গ্রেফতার আবু-ঘনিষ্ঠ গজেন্দ্র সিং
Image

বড় সাফল্য উত্তর প্রদেশ এসটিএফ-এর, গ্রেফতার আবু-ঘনিষ্ঠ গজেন্দ্র সিং

নয়ডা, ১৬ জুলাই (হি.স.): বড়সড় সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এসটিএফ-এর জালে ধরা পড়ল ১৯৯৩ মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলার দোষী আবু সালেম এবং গ্যাংস্টার খান মুবারকের ঘনিষ্ঠ সহযোগী গজেন্দ্র সিং। বুধবার রাতে গজেন্দ্র সিংকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশের এসটিএফ।

অতিরিক্ত পুলিশ সুপার, এসটিএফ, রাজ কুমার মিশ্র জানিয়েছেন, সম্পত্তি-সংক্রান্ত মামলায় ২০১৪ সালে দিল্লির একজন ব্যবসায়ীর কাছ থেকে ১.৮০ কোটি টাকা নিয়েছিল গজেন্দ্র সিং। যখন গজেন্দ্রকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দেন ওই ব্যবসায়ী, তখন নয়ডার সেক্টর ১৮-তে ওই ব্যবসায়ীকে গুলি করে খান মুবারকের শুটার। এসটিএফ আরও জানিয়েছে, আবু সালেম ও খান মুবারকের টাকা ইনভেস্ট করত গজেন্দ্র।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top