News Flash

  • Home
  • Uncategorized
  • ওবামা থেকে বিল গেটস, বহু প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক
Image

ওবামা থেকে বিল গেটস, বহু প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক

ওয়াশিংটন, ১৬ জুলাই (হি.স.): মাইক্রোব্লগিং সাইট টুইটারের তথ্য-নিরাপত্তা নিয়ে বড়সড় গলদ প্রকাশ্যে চলে এল। ধাক্কাও খেতে পারে টুইটারের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা। হ্যাক হয়ে গেল বিশ্বের বহু প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট। এই তালিকায় রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট থেকে বর্তমান প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী, সেলিব্রিটি গায়ক থেকে শিল্পপতি প্রত্যেকেই। বিল গেটস, বারাক ওবামা, জো বিডেন, জেফ বেজোস, এলন মাস্ক, মাইক ব্লুমবার্গের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যা আসলে বড়সড় প্রতারণার ফাঁদ!

সবার হ্যাকিংয়ের ধরন মোটামুটি একই। মোটের উপর একই ধাঁচের টুইট করা হয়েছে। ওই সব পোস্টে লেখা হয়েছে, ‘‘করোনাভাইরাসের মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১০০০ বিটকয়েন দিলে আমি ২০০০ বিটকয়েন ফেরত দেব।’’ তার নীচে বিটকয়েন পাঠানোর একটি লিঙ্কও দেওয়া হয়েছে ওই সব পোস্টে।

নিরাপত্তার ফাঁক গলে কীভাবে বিশ্বের তাবড় শিল্পপতি, রাজনীতিকদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। বিটকয়েন কেলেঙ্কারি নিয়ে বিতর্ক বাড়তে থাকায় ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন জেমেনি ক্রিপটো কারেন্সি এক্সচেঞ্জের সহ-কর্ণধার ক্যামেরন উইঙ্কলেভস। তিনি বলেছেন, “এটা আসলে স্ক্যাম। এই ফাঁদে কেউ পা দেবেন না।” টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় উদ্বিগ্ন সংস্থার সিইও জ্যাক ডোরসে। তিনি জানিয়েছেন, টুইটারে আমাদের জন্য কঠিন দিন। যা হয়েছে তা অত্যন্ত ভয়ানক। আসলে কী হয়েছিল, তা উপলব্ধি করার পর আমরা জানাবো।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top