News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে পাচারকৃত নাবালিকা ফিরল রাজ্যে, খুশি সর্বমহলে
Image

রাজস্থানে পাচারকৃত নাবালিকা ফিরল রাজ্যে, খুশি সর্বমহলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ রাজস্থানে পাচার হওয়া নাবালিকাকে অবশেষে ত্রিপুরায় ফিরিয়ে আনা হয়েছে৷ এনসিপিসিআর, টিসিপিসিআর এবং ত্রিপুরা সরকারের যৌথ প্রচেষ্টায় ওই নাবালিকাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ এতে সকলেই অত্যন্ত আনন্দিত৷


এ-বিষয়ে ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অব চাইল্ড রাইটস (টিসিপিসিআর)-এর চেয়ারম্যান নীলিমা ঘোষ জানিয়েছেন, অবশেষে ওই নাবালিকাকে রাজ্যে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ আজ দিল্লি থেকে বিমানে ওই নাবালিকা ত্রিপুরায় ফিরেছে৷ বিমানবন্দরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এর পর তাকে ঊনকোটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে৷ তিনি বলেন, ঊনকোটি জেলা পুলিশ তাকে একান্তবাসে রাখার ব্যবস্থা করবে৷

এদিন তিনি জানান, গত সোমবার দুই পুলিশ কর্মী, চাইল্ড লাইনের একজন এবং একজন সিডিপিও রাজস্থানের ঝুনঝুনুর উদ্দেশ্যে রওয়ানা দেন৷ ওইদিন রাত আড়াইটা নাগাদ তাঁরা সেখানে পৌছেন৷ গতকাল সমস্ত নিয়ম নির্দেশিকা পূরণ করে নাবালিকাটিকে নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা৷


নীলিমা ঘোষের কথায়, আজ দুপুরের মধ্যে তারা সড়কপথে দিল্লি পৌঁছেন৷ এর পর বিমানে দিল্লি থেকে আগরতলায় আসেন৷ টিসিপিসিআর চেয়ারম্যান বলেন, অনেক চেষ্টার ফলে ত্রিপুরা থেকে পাচার হওয়া নাবালিকাকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাতে ভীষণ আনন্দ হচ্ছে৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার এবং এনসিপিসিআর ও টিসিপিসিআর-এর যৌথ উদ্যোগে ত্রিপুরার মেয়েকে পুনরায় মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে৷
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে এনসিপিসিআর-এর সহায়তায় রাজস্থানে পাচার হওয়া ত্রিপুরার নাবালিকাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷ ওই নাবালিকা সেখানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল৷ এমন-কি এক সময় সে করোনায় আক্রান্ত হয়েছিল৷ চিকিৎসা করে করোনা মুক্ত করা হয়েছে৷ পাশাপাশি তার ভবিষ্যতের কথা মাথায় রেখে আইন মেনে গর্ভপাতও করা হয়েছে৷ এদিকে, টিসিপিসিআর নাবালিকার পরিবারের কাউন্সেলিং করেছে৷ তাতে তারা মেয়েকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top