News Flash

  • Home
  • Uncategorized
  • রেল বেসরকারীণ, স্টেশনে বিক্ষোভ দেখাল বামপন্থী যুব সংগঠনগুলি
Image

রেল বেসরকারীণ, স্টেশনে বিক্ষোভ দেখাল বামপন্থী যুব সংগঠনগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ সারা দেশের ১০৯টি রোটে ১৫১টি রেলকে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদে সামিল হয়েছে বামপন্থী যুব সংগঠনগুলি৷


বুধবার সারা দেশের সাথে রাজ্যেও রেল বেসরকারীকরণের প্রতিবাদে রেলমন্ত্রী পিযুশ গোয়েলের উদ্দেশ্যে ডেপুটেশন প্রধান করেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-টিওয়াইএফ৷ এদিন আগরতলা রেল স্টেশনের কর্তব্যরত আধিকারিকের কাছে রেলমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়৷
সেই সাথে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে জানিয়ে ৯ দফা দাবি তুলে ধরা হয়েছে৷ ডেপুটেশনে সামিল হয়ে ডিওয়াইএফআই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, কেন্দ্রীয় সরকার ১০৯টি রোটে ১৫১টি রেলকে বেসরকারীকরণের যে সিদ্ধান্ত নিয়েছে তা জনবিরোধী৷ এই সিদ্ধান্ত কার্যকর হলে সারা দেশে কর্ম সংস্থানের উপর যে প্রভাব পড়বে তেমনি যাত্রীভাড়া বাড়বে৷

এই সিদ্ধান্ত কার্যকর হলে সারা দেশে কর্ম সংস্থানের উপর যে প্রভাব পড়বে তেমনি যাত্রীভাড়া বাড়বে৷ সেই সাথে রেলে নিয়োগ বন্ধ করার ফলে দেশে বেকারের সংখ্যা বাড়তে থাকবে৷ এই বিষয়গুলি এদিন রেলমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো চিঠিতে তোলে ধরা হয়েছে বলে জানান পলাশ ভৌমিক৷


এদিনের আন্দোলন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএয়াইএফআই রাজ্য সম্পাদক নবারূন দেব, টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু দেববর্মা সহ অন্যান্যরা৷ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সারা রাজ্যেই বিক্ষোভ কর্মসূর্চি সংগঠিত করেছে এই ২ বাম যুব সংগঠন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top