News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ আগষ্টের মধ্যে কলেজের ইন্টারনাল পরীক্ষা নেওয়ার নির্দেশ উচ্চ শিক্ষা দপ্তরকে
Image

১৫ আগষ্টের মধ্যে কলেজের ইন্টারনাল পরীক্ষা নেওয়ার নির্দেশ উচ্চ শিক্ষা দপ্তরকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া রাজ্যে সুকল, কলেজ খোলা হবে না৷ তবে ইউ জি সি গাইডলাই মোতাবেক কলেজ স্তরের বার্ষিক পরীক্ষা আগামী সেপ্ঢেম্বর মাসের মধ্যে শেষ করার নির্দেশ রয়েছে৷ রাজ্য সরকার এবিষয়ে কোন রকম তাড়াহুড়ো করছে না৷


তবে ফাইনাল পরীক্ষা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি৷ ১০ দিন অপেক্ষা করতে হবে৷ কারণ দেশের বিভিন্ন রাজ্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে৷ দিল্লির নির্দেশ না পাওয়া পর্যন্ত ফাইনাল পরীক্ষার বিষয়ে রাজ্য শিক্ষা দপ্তর কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে না৷ শিক্ষার্থীদের ইন্টারনাল পরীক্ষাগুলি যাতে দপ্তর আগামী ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করে এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরকে৷ কাবণ ইউ জি সি গাইড লাইন প্রাধান্য দেওয়া হবে৷ করোনা পরিস্থিতির জন্য শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য গঠন করা কমিটির শিক্ষাবিদদের সাথে বুধবার শিক্ষা ভবনে আলোচনার পর এমনটাই জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ পাশাপাশি এইদিন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ডিপ্লমা এবং ল এন্ট্রান্স পরীক্ষা কবে হলে ছাত্র ছাত্রী সুবিধা হবে এবং রাজ্যে কি পরীক্ষাগুলি হওয়ার মতো উপযুক্ত পরিস্থিতি আছে কিনা সেই বিষয়েও আলোচনা হয় এদিন৷ বৈঠকে উপস্থিত ছিলেন স্টেট হায়ার এডুকেশনের চেয়ারম্যান অরোণাদ্বয় সাহা, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মিহির দেব সহ কমিটির অন্যান্যরা৷ত্রিপুরায় ছাত্রছাত্রীদের সুকলের পোশাক ক্রয়ের খরচ দিচ্ছে রাজ্য সরকার৷ শুধু তা-ই নয়, এখন থেকে এক অর্থবছরেই ওই অর্থ ছাত্রছাত্রীদের বরাদ্দ করা হবে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বুধবার বলেন, ত্রিপুরায় প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া সকল ছাত্রী, সকল এসটি, এসসি, বিপিএলভুক্ত ছাত্রছাত্রীদের ড্রেস গ্রান্ট বাবদ প্রতিজনকে ৬০০ টাকা করে অর্থ দেওয়ার প্রক্রিয়া চলছে৷ তাতে, ২০১৯-২০ অর্থবছরে ৩,৯৫,২৮৯ জন ছাত্রছাত্রীকে ড্রেস গ্রান্ট দেওয়া হবে৷ এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরের ৩, ১০,৮৯৯ জনকে ইতিমধ্যে এই ড্রেস গ্রান্টের অর্থ দেওয়া হয়েছে৷ বাকিদের ক্ষেত্রেও দেওয়ার প্রক্রিয়া চলছে৷


ড্রেস গ্রান্টের অর্থ প্রদান সম্পর্কে তাঁর দাবি, এতদিন যাবৎ এক অর্থবছরের টাকা পরবর্তী অর্থবছরে ছাত্রছাত্রীদের দেওয়া হত৷ কিন্তু এ বছর থেকে নির্দিষ্ট অর্থবছরের মধ্যেই ছাত্রছাত্রীদের ড্রেস গ্রান্টের টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে৷ তাতে চলতি অর্থবছরে ছাত্রছাত্রীরা দু’বার ৬০০ টাকা করে ড্রেস গ্রান্ট পাবে৷ ২০১৯-২০ অর্থবছরে ড্রেস গ্রান্ট যেমন চলতি অর্থবছরে পাচ্ছে পাশাপাশি চলতি অর্থবছরে ড্রেস গ্রান্টের টাকাও এ বছরই পেয়ে যাবে৷ চলতি অর্থবছরে ৩,৭৯, ১৩১ জন ছাত্রছাত্রী ড্রেস গ্রান্ট পাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top