News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰ নদের জলস্তর ৬ সেন্টিমিটার কমলেও বিপদসীমার ওপর দিয়ে বইছে এখনও
Image

গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰ নদের জলস্তর ৬ সেন্টিমিটার কমলেও বিপদসীমার ওপর দিয়ে বইছে এখনও

গুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : গুয়াহাটিতে ব্ৰহ্মপুত্ৰ নদের জলস্তর ৬ সেন্টিমিটার হ্ৰাস পেলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্ৰবাহিত হচ্ছে। সপ্তাহের দ্বিতীয় এবং তৃতীয় দিন অৰ্থাৎ মঙ্গল ও বুধবার রোদ দেওয়ার ফলে জলের স্তর কিছুটা কমেছে। তবে এখনও প্ৰায় এক মিটার ওপর দিয়ে প্ৰবাহিত হচ্ছে নদের জল। 

মহানগরে ব্ৰহ্মপুত্ৰের বিপদসীমা ৪৯.৬৮ মিটার। মঙ্গলবার দিনের বেলা নদে জলের স্তর বেড়ে হয়েছিল ৫০.৭৫ মিটার। আজ অৰ্থাৎ বুধবার ৬ সেন্টিমিটার কমে হয়েছে ৫০.৬৯ মিটার। 

এদিকে নদের জলস্তর বাড়ার ফলে মহানগরের লাচিতঘাট, চন্দ্ৰপুর, উজানবাজার অঞ্চল জলে প্লাবিত হয়ে গেছে। নদের জল বাড়ার ফলে নদী, উপনদীগুলিও ফুলেফেঁপে উঠেছে। মহানগরের ভরলু নদী, মরা ভরলু নদীর জলের স্তরও বেড়েছে। অন্যদিকে বাহিনী নদীর জলস্তর বিপদসীমার ২ সেন্টিমিটার নীচে দিয়ে প্ৰবাহিত হলেও বুধবার জলস্তর ৪৮ সেন্টিমিটার বেড়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top