News Flash

  • Home
  • Uncategorized
  • তুলাশিখড়ে বিজেপি সাংসদ ও বিধায়কদের উপর আইপিএফটি কর্মীদের সশস্ত্র আক্রমণ
Image

তুলাশিখড়ে বিজেপি সাংসদ ও বিধায়কদের উপর আইপিএফটি কর্মীদের সশস্ত্র আক্রমণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ জোট শরিক আইপিএফটির আক্রমণের শিকার হল বিজেপির সাংসদ সহ দলের অন্যান্য নেতা কর্মীরা৷ ঘটনা মঙ্গলবার খোয়াই জেলার তুলাশিখড়ে৷ পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য দলীয় কর্মীদের উপর আইপিএফটির কর্মীরা সশস্ত্র হামলা চালিয়েছে৷ তাতে আহত হয়েছেন বিজেপির বেশ কয়েকজন কর্মী৷ এই ব্যাপারে থানায় এফআইআর করা হয়েছে আইপিএফটির বিরুদ্ধে৷ জোট শরিক আইপিএফটির পরপর এই ধরনের আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে তুলাশিখড়ে বিজেপির এক কর্মীকে বেধরক মারধর করেছিল আইপিএফটির কর্মীরা৷ মারাত্মকভাবে তিনি আহত হয়েছিলেন৷ তাকে দেখার জন্য গিয়েছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ বেশ কয়েকজন নেতা কর্মী৷ তার সাথে দেখা করে ফেরার পথে আইপিএফটির কর্মীদের আক্রমণের মুখে পড়েন তারা৷

তুলাশিখড় বাজারে আইপিএফটির অফিসের সামনে বিজেপি সাংসদ ও বিধায়কদের উপর হামলা করা হয়৷ তখন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা বাইকে এসকর্ট করে অন্য পথে নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থা করেছে৷ এদিকে, সাংসদ রেবতী ত্রিপুরা অভিযোগ করেছেন, পুলিশ সুপার, এসডিপিও’র সামনে আইপিএফটির কর্মীরা পাথর ও বোতল দিয়ে ঠিল ছুঁড়তে থাকে৷ এই ব্যাপারে পুলিশের তরফ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ পুলিশের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ এইদিনের ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top