News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় দেশজুড়ে নতুন করে আক্রান্ত হওয়ার হার ৩.৪ শতাংশ, জানালো স্বাস্থ্যমন্ত্রক
Image

করোনায় দেশজুড়ে নতুন করে আক্রান্ত হওয়ার হার ৩.৪ শতাংশ, জানালো স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি. স.): দেশজুড়ে করোনা আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে কমছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রতর তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের স্পেশাল ডিউটি অফিসার রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার ৩.৪ শতাংশ।১০ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার হার ছিল ৩১ শতাংশ।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজেশ ভূষণ জানিয়েছেন, গোটা দেশে প্রতি ১০ লাখে ৬৫৭ জন আক্রান্ত হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে নিহত হওয়ার হার ২.৬ শতাংশ। কয়েকটি রাজ্যে এই হার এক শতাংশেরও কম। বিভিন্ন রাজ্যে করোনা পরীক্ষার হার বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নির্দেশিকা অনুযায়ী প্রতি ১০ লাখে ১৪০ জনের পরীক্ষা করা সঠিক পদক্ষেপ। এই মানদণ্ডে উতরে গিয়েছে দেশের ২২ রাজ্য। দেশজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১১ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ৫ লক্ষ ৭১ হাজার. বর্তমান পরিস্থিতিতে সক্রিয় আক্রান্তের রিকভারি রেট ১.৮ গুণের বেশি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top