News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি সপ্তাহে ভারতে ১০ লক্ষ ছাড়িয়ে যাবে করোনা-আক্রান্তের সংখ্যা : রাহুল গান্ধী
Image

চলতি সপ্তাহে ভারতে ১০ লক্ষ ছাড়িয়ে যাবে করোনা-আক্রান্তের সংখ্যা : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): ভারতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। আক্রান্তের পাশাপাশি দ্রুততার সঙ্গে বাড়ছে মৃত্যুও। লাফিয়ে লাফিয়ে বেড়ে, মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ন’লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৯৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জন।কোভিড-১৯ ভাইরাসে প্রকোপে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর আশঙ্কা, চলতি সপ্তাহেই ভারতে ১০ লক্ষ ছাড়িয়ে যাবে করোনা-আক্রান্তের সংখ্যা।

মঙ্গলবার একটি মিডিয়া রিপোর্ট নিজের টুইটার হ্যান্ডেল পোস্ট করেন রাহুল গান্ধী। ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, অনেক দেশ ভুল পথে এগোচ্ছে, তাই করোনা-পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। ওই মিডিয়া রিপোর্ট পোস্ট করে আশঙ্কার সঙ্গে রাহুল লেখেন, ‘চলতি সপ্তাহে আমাদের দেশে ১০ লক্ষ ছাড়িয়ে যাবে করোনা-আক্রান্তের সংখ্যা।’ প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১০ শতাংশ। আক্রান্তের পাশাপাশি ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। এ নিয়ে দেশে মোট ২৩ হাজার ৭২৭ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top