News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের সংক্ষিপ্ত লকডাউন নিয়ে প্রশ্ন প্রিয়াঙ্কার
Image

উত্তরপ্রদেশের সংক্ষিপ্ত লকডাউন নিয়ে প্রশ্ন প্রিয়াঙ্কার

লখনউ, ১৪ জুলাই (হি. স.): উত্তরপ্রদেশে সংক্ষিপ্ত সময়ের জন্য লকডাউন নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।গত শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সাময়িক সময়ের জন্য লকডাউন জারি করা হয়েছিল গোটা উত্তরপ্রদেশে। এই প্রসঙ্গে রাজ্যের বিজেপি সরকারকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই নয়া প্রয়োগ সমাপ্ত হওয়ার পর রাজ্যজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬৬৪।  এই স্বল্প সময়ে লকডাউনকে বেবি লকডাউন হিসেবে আখ্যা দিয়ে প্রিয়াঙ্কা জানতে চেয়েছেন যে এই বেবি লকডাউন জারি করে কি লাভ হয়েছে। কারণ করোনা ক্রমাগত বেড়েই চলেছে।এর পেছনে সরকারের আসল উদ্দেশ্যটা জনগণকে বলা উচিত। 

মঙ্গলবার নিজের টুইট বার্তায় প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ গতকাল (সোমবার) লকডাউনের বেবি প্যাক সমাপ্ত হয়েছে। আর কালই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৬৬৪। এর থেকে স্পষ্ট লকডাউন করে করোনাকে কোনভাবেই রোখা যাবে না। টেস্টিং করা এবং কন্টাক্ট ট্রেসিং এর কাজে গাফিলতি হয়েছে।লকডাউনের এই বেবি প্যাক তবে কি তাহলে অন্য কিছুর জন্য। এর পেছনে কী কারণ রয়েছে সেটা সকলকে জানানো উচিত।’ 

প্রিয়াঙ্কা নিজের এই টুইট বার্তায় একটি রিপোর্ট শেয়ার করেছেন। যেখানে দেখানো হয়েছে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরপ্রদেশে করোনা পরীক্ষা হার অত্যন্ত কম।উত্তরপ্রদেশে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৪৯২৯ টেস্টিং হয়েছে। উত্তরপ্রদেশের পেছনে রয়েছে শুধুমাত্র বিহার। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার গোটা জুলাই মাস পর্যন্ত প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার করে লকডাউন জারি করার ঘোষণা করেছেন। কংগ্রেসের তরফ থেকে এর সাফল্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে করে কি ফায়দা হবে সেটা বহু জনগণ বুঝতে পারছে না বলে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top