News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাণ বাঁচাতে প্লাজমা থেরাপি অত্যন্ত সহায়ক : অরবিন্দ কেজরিওয়াল
Image

প্রাণ বাঁচাতে প্লাজমা থেরাপি অত্যন্ত সহায়ক : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): দ্বিতীয় প্লাজমা ব্যাঙ্ক পেল দিল্লি সরকার। কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য মঙ্গলবার দিল্লির লোক নায়েক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে প্লাজমা ব্যাঙ্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন প্লাজমা ব্যাঙ্ক উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বলেছেন, ‘প্রাণ বাঁচাতে প্লাজমা থেরাপি সত্যিই অত্যন্ত সহায়ক। একশো শতাংশ সফল হবে তা বলা সম্ভব নয়…তবে দিল্লিতে মৃত্যুর হার কমছে এবং প্লাজমার ভূমিকা রয়েছেই।’

কেজরিওয়াল আরও বলেন, ‘দিল্লিতে আক্রান্ত ও মৃত্যুর হার কমছে, তবে মানুষকে সতর্ক থাকতে হবে। কোভিদ-১৯ ফের যে ফিরবে না, তা বলা সম্ভব নয়। মাস্ক পরা, স‍্যানিটাইজার এবং হাত ধোঁয়া ভীষণ গুরুত্বপূর্ণ।কেজরিওয়াল এদিন জানান, মধ্য দিল্লিতে অবস্থিত লোক নায়েক জয় প্রকাশ নারায়ণ হাসপাতাল, প্লাজমা দান করতে ইচ্ছুকরা সহজেই সেখানে যেতে পারবেন। সুস্থ হওয়ার ১৪ দিন পর প্লাজমা দান করতে পারবেন কোভিড-১৯ আক্রান্ত রোগীরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top