News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ কলুষিত করার চেষ্টা করছে শাসক দল : মানিক সরকার
Image

রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ কলুষিত করার চেষ্টা করছে শাসক দল : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জেলার বিভিন্ন এলাকা সফর করেছেন৷ জেলা সফরকালে বিরোধীদলীয় নেতাসহ সিপিএমের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় বিরোধী দলের নেতাদের ওপর হামলা হযরতের ঘটনার চিত্র সরজমিনে খতিয়ে দেখেন৷ প্রতিনিধিদলটি প্রাক্তন সিপিআইএম বিভাগীয় নেতা ঘোষের বাড়িতেও যান৷


উল্লেখ্য গত কিছুদিন ধরেই শাসক দল বিজেপির কিছু লোকজন বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা সংঘটিত করে চলেছে৷করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করাসহ অন্যান্য সচেতনতামূলক কর্মসূচিতে শামিল হওয়া বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর হামলা সংগঠিত করা হচ্ছে৷ রক্তদান শিবিরে হামলা সংঘটিত করে চলেছে শাসকদলের লোকজনরা৷ ধলাই জেলায় আক্রান্ত বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময়সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন এ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ কলুষিত করে তোলার চেষ্টা করছে শাসক দল৷

বিরোধী দলের রাজনৈতিক অধিকার হরণ করার চক্রান্ত হচ্ছে৷ হামলা হুজ্জতি করে বিরোধীদের কোনোভাবেই দমানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন৷শাসকদলের এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে রাজ্যের জনগণ যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন৷ পুলিশের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ণ তুলেছেন বিরোধী দলনেতা৷অনেক ক্ষেত্রেই পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এ ধরনের হামলা হযরতের ঘটনা সংগঠত হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top