News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কের রহস্যমৃত্যু, টুইটারে সরব মুখ্যমন্ত্রী
Image

পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কের রহস্যমৃত্যু, টুইটারে সরব মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কের রহস্য মৃত্যুর ঘটনায় টুইটারে সরব হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন৷


সোমবার সকালে গ্রামের বাড়ির কাছেই বিন্দলে একটি দোকানের বারান্দায় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়৷ পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ বিজেপি বিধায়কের রহস্য-মৃত্যুতে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ দোষীদের শাস্তির দাবি জানিয়েছে দল৷

দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের দাবি, রবিবার রাত একটা নাগাদ কয়েকজন মোটর বাইক আরোহী তাঁকে বালিয়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ সোমবার সকালে বালিয়ার মোড়ে একটি বন্ধ দোকানঘরের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ স্থানীয়দের দাবি, রাত দশটা পর্যন্ত দেবেন্দ্রনাথবাবু স্থানীয় চায়ের দোকানে ছিলেন৷ তার পর রাত একটা নাগাদ একটি মোটর বাইক তাঁর বাড়ির দিকে যায়৷ এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়েছেন তাঁরা৷ সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপিও৷
এই ঘটনায় টুইটারে সরব হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি টুইট করে বলেন, উত্তর দিনাজপুরে হেমতাবাদ সংরক্ষিত আসনে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ বিন্দালে তাঁর গ্রামের বাড়ির পাশে উদ্ধার হয়েছে৷ জনগণের স্পষ্ট মত, তাঁকে খুন করার পর ঝুলিয়ে রাখা হয়েছে৷ মুখ্যমন্ত্রী ওই ঘটনায় প্রশ্ণ ছুঁড়ে দিয়ে বলেন, তাঁর অপরাধ তিনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top