News Flash

  • Home
  • Uncategorized
  • কিট ও স্যানিটাইজার ক্রয়ে দুর্নীতি হয়নি, প্রক্রিয়াগত ত্রুটি : আইনমন্ত্রী
Image

কিট ও স্যানিটাইজার ক্রয়ে দুর্নীতি হয়নি, প্রক্রিয়াগত ত্রুটি : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ত্রিপুরায় করোনা মোকাবিলায় কিট এবং স্যানিটাইজার ক্রয়ে আর্থিক অনিয়ম হয়নি৷ তবে, প্রক্রিয়াগত ত্রুটি হয়েছে৷ আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে তদন্ত কমিটির রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এ-কথা বলেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, করোনা-র প্রকোপে মানুষের প্রাণ বাঁচাতে কেন্দ্রীয় নির্দেশিকা মেনেই ত্রিপুরায় কিট এবং স্যানিটাইজার ক্রয় করা হয়েছে৷ তবে স্যানিটাইজারে মূল্য বেশি ধার্য করায় বিক্রয়কারী সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা মোকাবিলায় কিট এবং স্যানিটাইজার ক্রয়ে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ মুখ্যমন্ত্রী ওই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন৷ নিরপেক্ষ তদন্তের জন্য প্রশাসনের দুই পদস্থ আধিকারিক কিরেন গিত্তে এবং তনুশ্রী দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ শুধু তা-ই নয়, তদন্ত প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয়, তার জন্য স্বাস্থ্যসচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার মিশন অধিকর্তাকে সাময়িক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল৷ ওই তদন্ত কমিটি গত ২৮ মে রিপোর্ট জমা দিয়েছে৷


এ-বিষয়ে আজ আইনমন্ত্রী বলেন, স্বচ্ছতার সঙ্গে কোনও আপস করা হবে না৷ তাই দুর্নীতির অভিযোগ ওঠার সাথে সাথেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল৷ তদন্ত কমিটির রিপোর্টে করোনা মোকাবিলায় কিট এবং স্যানিটাইজার ক্রয়ে প্রক্রিয়াগত ত্রুটি ধরা পড়েছে ঠিকই৷ কিন্তু আর্থিক অনিয়মের কোনও প্রমাণ মিলেনি৷ তাঁর কথায়, করোনা-র প্রকোপে মানুষের প্রাণ বাঁচাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নির্দেশে জাতীয় স্বাস্থ্য মিশনকে জরুরি ভিত্তিতে সামগ্রী ক্রয়ের ক্ষমতা দেওয়া হয়েছে৷ কারণ, প্রাণ রক্ষা করা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করা হয়েছে৷ তাই, জরুরি ভিত্তিতে সামগ্রী ক্রয়ে প্রক্রিয়াগত ত্রুটি হয়েছে৷ কিন্তু, নজরে আসার সাথে সাথেই ওই ত্রুটি সংশোধন করা হয়েছে৷

আইনমন্ত্রীর দাবি, দুর্নীতির অভিযোগের তদন্তে কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ তদন্ত কমিটি রিপোর্টে স্পষ্ট বলেছে, আর্থিক অনিয়মের কোনও প্রমাণ মিলেনি৷ তাতে স্পষ্ট, করোনা মোকাবিলায় কিট এবং স্যানিটাইজার ক্রয়ে দুর্নীতির অভিযোগ থেকে তদানীন্তন স্বাস্থ্য সচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার মিশন অধিকর্তা কার্যত ক্লিনচিট পেয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top