News Flash

  • Home
  • Uncategorized
  • রেলের করোনা কেয়ার সেন্টারে তিনদিনে ভর্তি ৩৮ জন
Image

রেলের করোনা কেয়ার সেন্টারে তিনদিনে ভর্তি ৩৮ জন

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি. স.): দিল্লির উত্তর রেলওয়ে শকুরবস্তি স্টেশনে অবস্থিত করোনা কেয়ার সেন্টারে বিগত তিন দিনে ৩৮ জন করোনা রোগী ভর্তি হয়েছে। এই করোনা কেয়ার সেন্টারে সব মিলিয়ে ১১৩ জন রোগীর চিকিৎসা হয়েছে।

উত্তর এবং উত্তর-মধ্য রেলওয়ের মহাপ্রবন্ধক রাজীব চৌধুরী সোমবার জানিয়েছেন, করোনা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সমস্ত রকমের সহায়তা দিতে অঙ্গীকার দিল্লির উত্তর রেলওয়ে। শকুরবস্তি স্টেশনে অবস্থিত করোনা কেয়ার সেন্টারে এখনও পর্যন্ত চিকিৎসা হয়েছে ১১৩ জন রোগীর।এর মধ্যে ৪১ জনের ছেড়ে দেওয়া হয়েছে বা অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই সেন্টারে বর্তমানে চিকিৎসাধীন ৭২জন। এর আগে ১০ জুলাই এই করোনা কেয়ার সেন্টারে ৭৫ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে ২৯ জন রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৪৬ জন চিকিৎসাধীন।

করোনা মোকাবিলায় দিল্লি সরকারের চাহিদা অনুযায়ী উত্তর এবং উত্তর-মধ্য রেলওয়ে ৫০৩ টি আইসোলেশন কোচ তৈরি করেছে।যা দিল্লির বিভিন্ন স্টেশনে মোতায়েন করা হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top