News Flash

  • Home
  • Uncategorized
  • টলিউড অভিনেত্রীকে ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত ধৃত
Image

টলিউড অভিনেত্রীকে ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত ধৃত

কলকাতা, ১৩ জুলাই (হি. স.) : ধর্ষণ এবং অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে সম্প্রতি যাদবপুর থানায় দ্বারস্থ হয়েছেনন টলিউডের এক অভিনেত্রী। সেই ঘটনায় জড়িত মধ্যমগ্রামের যুবকটিকে গ্রেফতার করল পুলিশ। ফোন কলে অবস্থান চিহ্ণিত করে ধরা হয় অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় ধর্ষণ ও হুমকির মামলা দায়ের করা হয়েছে। 

নির্যাতিতার অভিযোগ, এক ব্যবসায়ী বন্ধু গত ৫ জুলাই তাঁর গল্ফগ্রিনের ফ্ল্যাটে জোর করে ঢুকে ধর্ষণ করে সেই ভিডিয়ো ভাইরাল করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছিল। এই অবস্থায় ওই অভিনেত্রী এক স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজনকে ঘটনাটি জানান এবং তাদের সহযোগিতাতেই তিনি পুলিশের দ্বারস্থ হন।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এই ব্যক্তির সঙ্গে আলাপ নির্যাতিতা তরুণীর। ২০১৭ সালে দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও বাড়ে। এরপর পেশায় ব্যবসায়ী ওই যুবক বিভিন্ন অছিলাতেই তাঁর কাছে টাকা চাইতে শুরু করে। এই নিয়ে সম্পর্কে তিক্ততা আসতে থাকে। তারপর অবশ্য সম্পর্ক ভেঙে যায়। কিন্তু চলতি বছরে আবার অভিযুক্ত যুবকটি যোগাযোগ করে। ক্ষমা চেয়ে নতুন করে সম্পর্ক শুরু করতে অনুরোধ করে। বরফ গলার সুযোগ দেখে এবারেও টাকা চায় সে। অভিযোগ, সেটা দিতে রাজি না হওয়ায় গত ৫ জুলাই তাঁর বাড়ি এসে ধর্ষণ করে ওই যুবক। যদিও ওই যুবকটি গ্রেফতার হওয়ার পর থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top