News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চালাচ্ছে মমতা সরকার, বিজেপি বিধায়কের মৃত্যুতে ক্ষুব্ধ নাড্ডা
Image

পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চালাচ্ছে মমতা সরকার, বিজেপি বিধায়কের মৃত্যুতে ক্ষুব্ধ নাড্ডা

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য-মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করে নাড্ডা টুইটারে লিখেছেন, পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চালাচ্ছে মমতা সরকার। নাড্ডার আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে।

রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদের (সংরক্ষিত আসন) বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের। সোমবার সকালে গ্রামের বাড়ির কাছেই বিন্দলে একটি বন্ধ দোকানের বারান্দায় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

বিজেপি বিধায়কের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে টুইটারে নাড্ডা লিখেছেন, পশ্চিমবঙ্গের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে নৃশংসভাবে খুন করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। গুন্ডারাজ চালাচ্ছে মমতা সরকার, আইন-শৃঙ্খলারও চূড়ান্ত অবনতি হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top