News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮ জুলাই আসছে ছোট জাহাজ, প্রস্তুতি সরেজমিনে দেখলেন এসডিএম
Image

১৮ জুলাই আসছে ছোট জাহাজ, প্রস্তুতি সরেজমিনে দেখলেন এসডিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ আগামী১৮ জুলাই সোনামুড়া পৌঁছবে ছোট জাহাজ৷ এ জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে৷ রবিবার সোনামুড়া মহকুমা শাসক প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সোনামুড়া নৌবন্দর পরিদর্শন করেছেন৷বর্তমানে সুনামুরা নৌবন্দরে চলেছে যাবতীয় প্রস্তুতির কাজ৷ মহকুমা প্রশাসক যাবতীয় প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেছেন৷ প্রশাসনিক প্রস্তুতিতে যেসব ঘাটতি রয়েছে সেগুলো খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিচ্ছেন মহকুমা শাসক৷


উল্লেখ্য যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৮ জুলাই সোনামুড়া নৌবন্দরের করবে বাংলাদেশ থেকে আসা জাহাজ৷সোনামুড়া নৌবন্দরে গোমতী নদীতে জাহাজ অবতরণ করবে তা বহুদিন ধরেই স্বপ্ণ ছিল৷ সে স্বপ্ণ বর্তমানে বাস্তবায়িত হতে যাচ্ছে৷ সোনামুড়া এসডিএম জানান বাংলাদেশের পদ্মা মেঘনার বুক চিরে গতিতে আসছে নৌজাহাজ৷ আকারে খানিকটা ছোট হলেও স্বপ্ণ পূরণ করে ত্রিপুরার মাটিতে নোঙ্গর করবে জাহাজটি৷এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মুখ্যমন্ত্রীর সহ বহু গণ্যমান্য ব্যক্তিগণ সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে৷ সেজন্যই প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে৷


ত্রিপুরার সঙ্গে নৌ বন্দরের যোগাযোগ স্থাপিত হলে অতি সহজেই নৌপথে ত্রিপুরায় বিভিন্ন পণ্য সামগ্রী পৌঁছে যাবে৷তাতে পণ্য পরিবহন খরচ অনেক কমে যাবে৷বিষয়টি দীর্ঘদিন ধরে স্বপ্ণ বলে মনে করা হলেও বর্তমানে সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে এটা রাজ্যবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ সোনামুড়া নৌবন্দরে ছোট জাহাজ কে বরণ করতেসোনামুড়া বোমাবাজিসহ রাজ্যবাসী প্রস্তুত রয়েছেন৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সংবাদমাধ্যমগুলো মুখিয়ে রয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top