News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা, আক্রান্ত আরও ১০৫ জন
Image

রাজ্যে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা, আক্রান্ত আরও ১০৫ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ রাজ্যে ভয়ংকর রূপ নিচ্ছে করোনা৷ নতুন করে আরও ১০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে একথা জানিয়েছেন৷ তিনি জানান, এদিন ১৮৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১০৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্ত ১০৫ জনের মধ্যে পশ্চিম জেলায় ৩৭ জন, গোমতী জেলায় ২৯ জন, সিপাহীজলা জেলায় ১৮ জন, দক্ষিণ জেলায় ৭ জন, উত্তর জেলায় ৫ জন, ধলাই জেলায় ৫ জন এবং ঊণকোটি ৪ জন৷


হঠাৎ করে করোনা গ্রাাফ বৃদ্ধি পাওয়ায় জনমনে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বিভিন্ন এলাকায় কন্টেইমেন্ট জোন ঘোষণা করা হয়েছে৷ সীমান্ত এলাকা থেকে দুই কিলোমিটার ব্যসার্ধে রাত্রীকালীন কাফঁু আরও কঠোর করা হয়েছে৷ এরই মধ্যে মুখ্যমন্ত্রী শনিবার এক অনুষ্ঠানে রাজ্যে কয়েকদিনের জন্য লকডাউন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন৷ তবে, কবে থেকে এই লকডাউন হবে এই ব্যাপারে প্রশাসনের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি৷


একাধিক পদক্ষেপ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি তরফ থেকে নেওয়া সত্ত্বেও গোটা ভারতজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৮৬৩৭ জন৷ নিহত ৫৫১৷ ফলে গোটা দেশজুড়ে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৯৫৫৩৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯২২৫৮৷ সুস্থ হয়ে উঠেছে ৫৩৪৬২১৷ দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬৭৪ জন৷ করোনায় সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের৷ সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৬৬০০৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৯৪৯৯৷সুস্থ হয়ে উঠেছে ১৩৬৯৫৮৷ নিহত ১০১১৬৷মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু৷সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪২২৬৷সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৬৪১৩৷সুস্থ হয়ে উঠেছে ৮৫৯১৫৷মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯৮৷


এদিকে, করোনার বিরুদ্ধে ভারত যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা গোটা বিশ্ব প্রশংসা করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ হরিয়ানার কাদারপুর গ্রামে সিআরপিএফের প্রশিক্ষণকেন্দ্রে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর বৃক্ষরোপণ কর্মসূচীর প্রাক্কালে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম জনবহুল দেশ হচ্ছে ভারত৷গোটা বিশ্ব ভেবেছিল করোনা মোকাবিলায় ভারত কি করবে৷কিন্তু এখন করোনা প্রতিরোধের ক্ষেত্রে ভারতের সাফল্যকে নিরীক্ষণ করে খুশি বিশ্ব৷ এই মুহূর্তে ভারত সাফল্যের সঙ্গে করোনা প্রতিরোধের কাজ চলছে৷

করোনা নির্মূলের লক্ষ্যে ভারতের নিরাপত্তা বাহিনীর ভূমিকা অপরিসীম৷এই সকল করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাই৷জঙ্গি দমনের পাশাপাশি করোনা দমন কি করে করতে হয় সেটাও তারা দেখিয়ে দিয়েছে৷ আগামী দিনে যখনই করোনা সংকটকাল নিয়ে ইতিহাস লেখা হবে তখন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের আত্মত্যাগকে মনে রাখা হবে৷সর্ব ত্যাগী সেইসব জওয়ানদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর বৃক্ষরোপন অনুষ্ঠানের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top