News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে ২ কিমি এলাকায় নৈশ কার্ফিউর সময়সীমা বৃদ্ধি
Image

সীমান্তে ২ কিমি এলাকায় নৈশ কার্ফিউর সময়সীমা বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ২ কিমি এলাকায় নৈশ কার্ফিউয়ের সময়সীমা বাড়াল রাজ্য সরকার৷ এখন থেকে রাত ৯-টা থেকে সকাল ৫-টার বদলে ওই এলাকায় সন্ধ্যা ৭-টা থেকে সকাল ৭-টা পর্যন্ত নৈশ কার্ফিউ বলবৎ থাকবে৷ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সাফ জানিয়েছেন, সীমান্ত এলাকায় করোনা-র সংক্রমণ ক্রমশ বাড়ছে৷ তাই নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে৷ তাঁর ওই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরার মুখ্যসচিব মনোজ কুমার সীমান্ত এলাকায় নৈশ কার্ফিউয়ের সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছেন৷


ত্রিপুরায় হঠাৎ করোনা-র সংক্রমণ বাড়ছে৷ ফলে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ বিভিন্ন জেলা থেকে সরকারি নিয়ম লঙ্ঘনের তথ্য মিলেছে৷ ফলে এই মুহূর্তে কঠোর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷


ত্রিপুরার সিপাহিজলা, গোমতি জেলা বাদে এখন হঠাৎ করে খোয়াই জেলায় করোনা-র সংক্রমণ বেড়েছে৷ ওই তিনটি জেলা বাংলাদেশ সীমান্ত ঘেরা৷ ফলে সরকারি বিধিনিষেধ কঠোর ভাবে পালনের নির্দেশিকা জারি করেছে ত্রিপুরা সরকার৷ মুখ্যসচিবের বিজ্ঞপ্তি অনুসারে, ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে ২ কিমি এলাকায় নৈশ কার্ফিউ সন্ধ্যা ৭-টা থেকে সকাল ৭-টা পর্যন্ত বলবৎ থাকবে৷ বাকি এলাকায় সংশ্লিষ্ট জেলাশাসক রাত ৯-টা থেকে সকাল ৫-টা পর্যন্ত নৈশ কার্ফিউয়ের বিজ্ঞপ্তি নতুন করে জারি করবেন৷ এছাড়া অন্য সমস্ত নিয়ম একইভাবে পালন করতে হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top