News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও একজন করোনা আক্রান্তের মৃত্যু, নতুন সংক্রমিত হলেন ৩২ জন
Image

রাজ্যে আরও একজন করোনা আক্রান্তের মৃত্যু, নতুন সংক্রমিত হলেন ৩২ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ত্রিপুরায় আরো এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ তাতে, এখন পর্যন্ত ত্রিপুরায় করোনা-য় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে৷
আজ রাতে জিবি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সী করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ এ-বিষয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, ৪ দিন আগে করোনা সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন৷ ভর্তি-র পর থেকেই তার পেট খারাপ ছিল৷ আজ রাতে তার মৃত্যু হয়েছে৷ ওই আধিকারিকের কথায়, মৃতের সংক্রমণের তথ্য এখনো পাওয়া যায়নি৷ তার সংক্রমণের কারণ অনুসন্ধান চলছে৷


ইতিপূর্বে, গত ৯ জুন ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল৷ তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা ছিল৷ করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়েছে৷ এদিকে, করোনা সংক্রমনের আশঙ্কায় এক মহিলা ত্রিপুরায় আত্মহত্যা করেছিলেন৷ মৃত্যুর পর তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷

রাজ্যে আরও ৩২ জনের দেহে মিলল করোনার সন্ধান৷ শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে একথা জানান৷ তিনি বলেন, এদিন ১৮০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৩২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্ত ৩২ জনের মধ্যে আট জেলার লোকই রয়েছে৷ তার মধ্যে পশ্চিম জেলায় ১২, সিপাহীজলায় ৫, গোমতী ৫, উত্তর ত্রিপুরা ৪, খোয়াই ২, ঊনকোটি ২ এবং ধলাই ও দক্ষিণ জেলার ১ জন করে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top