News Flash

  • Home
  • Uncategorized
  • ইতিবাচক বিরোধী দলের ভূমিকা পালন করবে কংগ্রেস : সোনিয়া গান্ধী
Image

ইতিবাচক বিরোধী দলের ভূমিকা পালন করবে কংগ্রেস : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ জুলাই (হি. স.): ইতিবাচক বিরোধী দলের ভূমিকা পালন করবে কংগ্রেস। দলের লোকসভার সাংসদদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে এই বার্তাই দিলেন কংগ্রেসের অভ্যন্তরীণ সভানেত্রী সোনিয়া গান্ধী।শনিবারের এই বৈঠকে দলের ৫২ জন সংসদে উপস্থিত ছিলেন।জনগণের সমস্যা তুলে ধরার পাশাপাশি সরকারের ব্যর্থতাগুলি নিয়ে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান সোনিয়া গান্ধী করেছেন।

বৈঠকে সোনিয়া গান্ধী বলেছেন, করোনা সংকট থেকে তৈরি হওয়া সমস্যাগুলির সমাধানে করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার।দেশের আর্থিক পরিস্থিতি ভেঙে পড়তে শুরু করেছে।সরকারের ভুল নীতির কারণে মূল নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে। আগামী দিনের লোকসভার অধিবেশন গুলিতে কংগ্রেস যে লাদাখে, করোনা সংকট সহ একাধিক প্রসঙ্গ উত্থাপন করতে চলেছে।সেটা এদিনের বৈঠকের থেকে স্পষ্টভাবে বোঝা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে এই বৈঠকে কে সুরেশ, আব্দুল খালিক, গৌরব গগৈ রাহুল গান্ধীকে ফের কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করার আহ্বান করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top