News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণ বেড়ে যাওয়ায় বেঙ্গালুরুতে জারি সম্পূর্ণ লকডাউন
Image

সংক্রমণ বেড়ে যাওয়ায় বেঙ্গালুরুতে জারি সম্পূর্ণ লকডাউন

বেঙ্গালুরু, ১১ জুলাই (হি.স.) : বেঙ্গালুরুতে জারি সম্পূর্ণ লকডাউন। বেঙ্গালুরুতে সংক্রমণ আচমকা বেড়ে যাওয়ায় ফের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল কর্নাটক সরকার। ১৪ থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকবে। শনিবার লকডাউনের ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি জানিয়েছেন, লকডাউনের মধ্যেই দুধ, সবজি, ফল, ওষুধের দোকান খোলা থাকবে।

ক্রমেই লাগামহীন ভাবে বেড়ে চলেচিল করোনা সংক্রমণ। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে রাস্তায় নেমে পড়েছিল দক্ষিণের কস্মোপলিটন বেঙ্গালুরু। আর তাতেই বিপত্তি। হুহু করে বাড়তে থাকে করোনা কেস। আর তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় ইয়েদুরাপ্পা সরকারকে। এর জেরে ফের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটল কর্নাটক সরকার। শনিবার  ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় যে ১৪ জুলাই রাত আটটটা থেকে ২২ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি থাকবে বেঙ্গালুরুতে। এর আগে প্রতি রবিবার সম্পূর্ণ ও শনিবার আংশিক লকডাউন জারি করা হয়েছিল বেঙ্গালুরুতে, তবে তাতেও কোনও ফল মেলেনি। এর জেরেই ফের সম্পূর্ণ লকডাউন জারি হল।

একইসঙ্গে শহরের পাইকারি সবজি বাজারে ভিড় এড়াতে বেঙ্গালুরু পুরনিগমেক কমিশনারকে বেশি সংখ্যক বাজার তৈরির নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। এর আগে পরিস্থিতি খতিয়ে দেখে গত সপ্তাহের উইকেন্ডে ৩৩ ঘণ্টা সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছিল বেঙ্গালুরুতে।

উল্লেখ্য, ১৫,৩২৯ করোনা আক্রান্ত বেঙ্গালুরুতে এমনিতেই কর্নাটকের মধ্যে বেঙ্গালুরু পৌরনিগমের আওতায় করোনার প্রকোপ সবথেকে বেশি। পুরো রাজ্যে যেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৫,৩২৯। বেঙ্গালুরু পৌরনিগম থেকে রাজ্যের প্রায় ৫০ শতাংশের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কর্নাটকে মৃত্যু হয়েছে মোট ৫৪৫ জনের, সেখানে বেঙ্গালুরুতেই ২০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top