News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্ৰদেশে যৌথ বাহিনীর সাফল্য, ৬ এনএসসিএন-আইএম জঙ্গি নিকেশ, উদ্ধার অস্ত্রশস্ত্ৰ
Image

অরুণাচল প্ৰদেশে যৌথ বাহিনীর সাফল্য, ৬ এনএসসিএন-আইএম জঙ্গি নিকেশ, উদ্ধার অস্ত্রশস্ত্ৰ

ইটানগর, ১১ জুলাই (হি.স.) : করোনা-প্রকোপের মধ্যেই আসাম রাইফেলস এবং অরুণাচল প্রদেশের সশস্ত্র পুলিশের যৌথ অভিযানে বিরাট সাফল্য মিলেছে। শনিবার ভোরে যৌথ বাহিনী ছয় সশস্ত্র এনএসসিএন-আইএম জঙ্গিকে নিকেশ করেছে। অবশ্য ওই অভিযানে জঙ্গিদের ছোঁড়া গুলিতে আসাম রাইফেলস-এর এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হয়েছে বহু আগ্নেয়াস্ত্র ইত্যাদি।

প্ৰাপ্ত খবরে জানা গেছে, আজ গভীর রাতে মায়ানমার এবং নাগাল্যান্ড সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের লংডিং জেলার নগিনু গ্রামে পাহাড়ি ঘন জঙ্গলে জঙ্গি বিরোধী অভিযানে নামে যৌথ বাহিনী। ভোর প্রায় সাড়ে চারটা নাগাদ যৌথ বাহিনী জঙ্গিদের অস্থায়ী শিবির ঘেরাও করলে জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। জবাবি হামলা চালায় যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘণ্টা চলে গুলি বিনিময়। অবশেষে ছয় জঙ্গিকে ধরাশায়ী করে সাফল্য অর্জন করেছেন যৌথ বাহিনীর অভিযানকারীরা।

রাজ্য পুলিশের ডিজিপি আরপি উপাধ্যায় জানিয়েছেন, এসআইবি-র সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আসাম রাইফেলস-এর ৬ নম্বর ব্যাটালিয়ন এবং রাজ্য পুলিশ আজ ভোরে লংডিং জেলার নগিনু গ্রামে অভিযানে যায়। ওই অভিযানে ছয় সশস্ত্র এনএসসিএন-আইএম জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি একে ৪৭ রাইফেলস্, দুটি চাইনিজ এমকিউ, ৫০০ রাউন্ড সক্রিয় গুলি, দুটো হ্যান্ড গ্রেনেড এবং বহু আপত্তিজনক নথিপত্ৰ। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং এলাকার বিশিষ্ট কাউকে অপহরণ করার উদ্দেশ্যে জঙ্গিরা নগিনু গ্রামে অবস্থান করছিল, জানান ডিজিপি। ধরাশায়ী জঙ্গিদের নামধাম এখনও জানা যায়নি। তবে উদ্ধারকৃত নথিপত্র দেখে তাদের এনএসসিএন-আইএম জঙ্গি বলে নিশ্চিত হয়েছেন তাঁরা, জানান শীর্ষ পুলিশ অফিসার ডিজিপি।

সাথে তিনি যোগ করেন, আসাম রাইফেলস-এর এক জওয়ান জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন। তাঁকে মিলিটারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন রাজ্যের পুলিশপ্রধান উপাধ্যায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top