News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল ফোন না পেয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী
Image

মোবাইল ফোন না পেয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ মোবাইল ফোন কিনে না দেওয়ায় অষ্টম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে৷ সিপাহীজলা জেলায় সোনামুড়া থানাধীন ঠাকুর মোরা এলাকায় ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


সোনামুড়া ঠাকুর মোরা এলাকার গরিব পরিবারের পক্ষে মেয়ের আবদার অনুযায়ী মোবাইল ফোন কিনে দেওয়া কোনওভাবেই সম্ভব হচ্ছিল না৷ এ-নিয়ে পরিবারে গত কয়েকদিন ধরে ঝামেলা চলছিল৷ কিন্তু নাবালিকা কোনওভাবেই তা মেনে নিতে রাজি ছিল না৷ যে কোনও মূল্যে তাকে মোবাইল ফোন কিনে দিতে হবে বলে বারবার চাপ সৃষ্টি করেছিল৷


কিন্তু, আবদার অনুযায়ী মোবাইল ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয় ওই ছাত্রী৷ শুক্রবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনরা কান্নায় ভেঙ্গে পড়েন৷ খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরাও৷ খবর দেওয়া হয় সোনামুড়া থানায়৷ পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷


প্রসঙ্গত, মোবাইল ফোনের জন্য এর আগেও একাধিক ছাত্র ছাত্রীর আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ পরপর এসব ঘটনা ঘিরে অভিভাবক মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা দিন দিন বেড়ে চলেছে৷ মোবাইল ফোনের অনলাইনে ছাত্র-ছাত্রীদের আত্মহত্যার ঘটনাই নয়, সমাজে নানা ব্যভিচারের ঘটনাও দিন দিন বেড়ে চলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top