News Flash

  • Home
  • Uncategorized
  • বণিক্য চৌমুহনীতে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী
Image

বণিক্য চৌমুহনীতে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ আগরতলা শহর সংলগ্ণ বণিক্য চৌমুহনীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে স্ত্রী৷ নিহতের নাম শিউলি রায় মজুমদার ওরফে মামন৷ অভিযুক্ত স্বামীর নাম অসিত রায়৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে স্থানীয় থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে গিয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় বনিক্য চৌমুহনী এলাকার অসিত রায় ও তার স্ত্রী শিউলি রায় মজুমদার এর মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক ঝামেলা চলছিল৷ অভিযুক্ত অসিত রায় প্রায় সময়ই নেশা করে স্ত্রীর উপর নির্যাতন চালাত বলে অভিযোগ৷ বৃহস্পতিবার রাতে একটি রেস্টুরেন্টে তাদের মধ্যে ঝামেলা বাধে৷ এরই জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে স্বামী৷ নিহতের বাপের বাড়ির লোকজনের অভিযোগ পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে৷ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের বাপের বাড়ির লোকজনরা৷ বোধজং নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত খুনীকে গ্রেফতারের সংবাদ নেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top