News Flash

  • Home
  • Uncategorized
  • স্বপ্ণ সত্যি করে ১৮ জুলাই রাজ্যেআসছে প্রথম জাহাজ
Image

স্বপ্ণ সত্যি করে ১৮ জুলাই রাজ্যেআসছে প্রথম জাহাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ অবশেষে দীর্ঘ দিনের স্বপ্ণ সত্যি হতে চলেছে৷ জলপথে ত্রিপুরায় পণ্য আসবে৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, স্বপ্ণ সত্যি করে জাহাজে পণ্য আসবে ত্রিপুরায়৷ ১৪ জুলাই হলদিয়া বন্দর থেকে ১৮ জুলাই সোনামুড়ায় পৌছাবে ছোট জাহাজ৷


মুখ্যমন্ত্রীর কথায়, ১৪ জুলাই হলদিয়া বন্দর থেকে রড বোঝাই ছোট জাহাজ ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ ১৮ জুলাই ওই জাহাজ ত্রিপুরায় সোনামুড়া জেটি-তে এসে পৌছাবে৷ তাঁর দাবি, করোনা-র প্রকোপের মাঝেও স্বপ্ণ পূরণ সম্ভব হয়েছে৷ ত্রিপুরার উন্নয়নে তা এক মাইল ফলক হিসেবে বিবেচিত হবে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, মডেল ত্রিপুরা গঠনে এই সাফল্য বড় উদাহরণ হিসেবে প্রস্তুত করবে৷


প্রসঙ্গত, গত ২০ মে ভারত ও বাংলাদেশের নৌ যোগাযোগের পরিসর বৃদ্ধিতে দুটি নতুন রুট চালুর সাথে দুই দেশের পাঁচটি করে নৌবন্দরকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হয়েছে৷তাতে, ভারতের সঙ্গে নৌ রুটের সংখ্যা বেড়ে হয়েছে দশটি৷ এছাড়া আগের ছয়টি নিয়ে ‘পোর্ট অব কল’ বেড়ে হয়েছে ১১টি৷ নতুন দুটি নৌরুট হল- ত্রিপুরার সোনামুড়া-দাউদকান্দি এবং দাউদকান্দি-সোনামুড়া৷ নতুন পাঁচটি ‘পোর্ট অব কল’ হল- ভারতের ধুলিয়ান, ময়া, কোলাঘাট, সোনামুড়া ও জগিগোপা এবং বাংলাদেশের রাজশাহী, সুলতানগঞ্জ, চিলমারী, দাউদকান্দি ও বাহাদুরাবাদ৷ নতুন পাঁচটি পোর্ট অব কল ঘোষণা হওয়ায় উভয় দেশের পণ্য পরিবহনকারী নৌযানগুলো ওই বন্দরে নোঙর করে মালামাল ওঠানো-নামানো এবং জ্বালানি নিতে পারবে৷ ওইদিন দ্বিতীয় সংযোজনী পত্রে স্বাক্ষর করেন ঢাকাস্থিত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ এবং বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রকের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী৷


এদিকে, মাত্র তিন সপ্তাহের মধ্যে সোনামুড়ায় ভাসমান জেটি তৈরি করে দক্ষতার পরিচয় দিয়েছে ভারতের অন্তর্দেশীয় নৌ পথ কর্তৃপক্ষ৷ প্রসঙ্গত, সোনামুড়া শ্রীমন্তপুর নির্মীয়মাণ জেটি থেকে মূল সড়ক সহ অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুত নির্মাণ করার জন্য সম্প্রতি নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বাংলাদেশের সাথে নদীপথে পণ্য পরিবহণ দ্রুত শুরু করার উপর জোর দিয়েছেন৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী গােমতী নদীর গভীরতা বাড়ানাের বিষয় দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেন যাতে শীতকালে নদীর নাব্যতা বজায় থাকে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top