News Flash

  • Home
  • Uncategorized
  • নেপালে প্রবল বর্ষণে ভূমিধস, গণ্ডকী অঞ্চলে মৃত্যু ১০ জনের
Image

নেপালে প্রবল বর্ষণে ভূমিধস, গণ্ডকী অঞ্চলে মৃত্যু ১০ জনের

কাঠমাণ্ডু, ১০ জুলাই (হি.স.): সারারাত প্রবল বর্ষণের জেরে একাধিক ভূমিধসে নেপালের গণ্ডকী অঞ্চলের কাসকি ও লামজুং জেলায় মৃত্যু হয়েছে ১০ জনের। কাসকি পুলিশের বিএসপি সুবাস হামাল জানিয়েছেন, শুক্রবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ পোখারা মেট্রোপলিটন সিটির সারাংকোট গোথাডিতে ভূমিধসের জেরে একটি বাড়িতে ধস নামে, এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনটি শিশু-সহ পাঁচজনের। এছাড়াও ১০ জন আহত হয়েছেন। জন্মদিন উপলক্ষ্যে ওই বাড়িতে সকলে উপস্থিত ছিলেন, ভোররাতে আচমকাই বাড়িটিতে ধস নামে।

এছাড়াও পোখারা-২৫-এর হেমজায় একজনের মৃত্যু হয়েছে এবং পোখারা-২৬-এর পৈইতেদণ্ডতে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। লামজুংয়ে প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজন সদস্যের। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ লামজুংয়ের বেসিসহর মিউনিসিপ্যালিটিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top