News Flash

  • Home
  • Uncategorized
  • অপরাধীর মৃত্যু হয়েছে, যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের কী হবে : প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা
Image

অপরাধীর মৃত্যু হয়েছে, যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের কী হবে : প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা

লখনউ ও নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করা শুরু করে দিয়েছে বিরোধীরা। এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব টুইট করেন, আসলে পুলিশের গাড়ি পাল্টি খায়নি, সত্যি প্রকাশ্যে আসলে সরকারই উল্টে যেত।  অখিলেশ ছাড়াও এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। প্রিয়াঙ্কা টুইট করে লিখেছেন, অপরাধীর মৃত্যু হয়েছে, অপরাধ ও অপরাধীকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের কী হবে?

শুক্রবার সকালে পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর সময় এনকাউন্টারে নিকেশ হয়েছে কানপুরের বিকারু গ্রামে ৮ জন পুলিশ কর্মীকে হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ দুবে। উত্তর প্রদেশের এডিজি আইন ও শৃঙ্খলা প্রশান্ত কুমার জানিয়েছেন, গাড়ি উল্টে যাওয়ার পরই, বিকাশ দুবে পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এবং পালানোর চেষ্টা করে। পুলিশের গুলিতে বিকাশ জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গাড়ি দুর্ঘটনায় ৪ জন পুলিশ কর্মীও আহত হয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top