News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে রোগীর ও তাদের লোকজনদের ভোগান্তি ক্রমশ বাড়ছে
Image

জিবি হাসপাতালে রোগীর ও তাদের লোকজনদের ভোগান্তি ক্রমশ বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর ও তাদের লোকজনদের ভোগান্তি ক্রমশ বাড়ছে৷ ট্রলির অভাবে দীর্ঘ ৩ ঘন্টা পর মৃতদেহ মেডিসিন বিভাগের তিন তলা থেকে নিচে নামিয়ে আনতে হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে শেকার্ত পরিবারের লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ সংবাদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যু হয়৷ মৃতদেহটি নিচে নামিয়ে আনার জন্য ট্রলির জন্য পরিবারের লোকজনরা হন্যে হয়ে ঘুরে ট্রলি পাননি৷ তাতে তারা রীতিমতো হতাশাগ্রস্থ হয়ে পড়েন৷

জানা গেছে, হাসপাতালের একাংশ অস্থায়ী কর্মী উৎকোচের বিনিময়ে রোগী এবং মৃতদেহ উঠানামা করে৷ তাদের প্যাকেটে টাকা গুজে না দিলে ট্রলি পাওয়া যায়না৷ তাতেই বিপত্তি৷ বৃহস্পতিবার মৃতদেহ নিচে তলায় নামিয়ে আনতে গিয়ে ৩ ঘন্টারও বেশি সময় হন্যে হয়ে ঘুরতে হয়েছে মৃতের পরিবারের লোকজনদের৷ ঘটনার প্রতিবাদে মৃতের পরিবারের লোকজনরা হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন৷ পরিস্থিতি সামাল দিতে জিবি আউট পোস্টের পুলিশকে ছুটে আসতে হয়৷ উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা মন্ত্রীরা জিবি হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালের চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য বিষয় নিয়ে প্রায়ই গর্ব বোধ করে থাকেন৷

কিন্তু সাধারণ ট্রলির জন্য রোগী ও তাদের পরিবারের লোকজনদেরকে যেভাবে দুর্ভোগের সামিল হতে হচ্ছে, তা নিতান্তই দুঃখজনক৷ এই সব বিষয়ে রোগী ও তাদের লোকজনরা রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top